ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » হরিণাকুণ্ডুতে ব্রি ধান ১০১ পরিদর্শন

হরিণাকুণ্ডুতে ব্রি ধান ১০১ পরিদর্শন


হরিণাকুণ্ডু ( ঝিনাইদাহ ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল ২০২৫


হরিণাকুণ্ডুতে ব্রি ধান ১০১ পরিদর্শন

ঝিনাইদহ: হরিণাকুন্ডু উপজেলাতে ২০২৪-২০২৫ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় ভেলিডেশন ট্রায়াল (বোরো ধান-১০১) প্রদর্শনীর ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন সম্পুর্ণ করা হয়েছে। হরিণাকুণ্ডু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের শ্রীপুর গ্রাম ব্লকের প্রদর্শনীর ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার গোবিন্দ ঘোষ।

তিনি কৃষকদের নিয়ে প্রদর্শনী মাঠ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, এসএপিপিও মনিশংকর বিশ্বাস, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সোহেল রানাসহ স্থানীয় কৃষকবৃন্দ। এসময় ভেলিডেশন ট্রায়াল (বোরো ধান) ব্রি-ধান ১০১ প্রদর্শনীর জাতের ২ একর জমির ধান প্রদর্শন করা হয়। ব্রি-ধান চাষী কৃষক মোঃ রাব্বুল হোসেন জানান, উপজেলা কৃষি অফিসের তত্তাবধানে আমি ব্যাপক আশাবাদী।

তাছাড়াও প্রতি হোক্টরে ৮.৫ টন হারে ধানের ফলন হবে বলেও জানান ঐ কৃষক। কৃষি সম্প্রসারণ অফিসার গোবিন্দ ঘোষ শনিবার ২৬ এপ্রিল সাংবাদিকদের জানান, উপজেলা কৃষি অফিস নিয়মিত কৃষকদের নানা ধরনের সহযোগিতা সহ ফসলের প্রদর্শনীতে মাঠ পরিদর্শন করে থাকেন। কৃষকেরা এই ধান চাষে ব্যপক ফলন পাবে বলেও আশা করছি। এই বছর ১০১ এবং ১০২ প্রদর্শনী দেওয়া আছে।আগামীতে এই ধান চাষে যাতে ব্যাপক জনপ্রিয়তা পাই সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৬:৪৭   ১৯৮ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ