![]()
ময়মনসিংহ: তারাকান্দায় ২রা মে (শুক্রবার) বিকালে উপজেলার মধুপুর আলিয়া মাদ্রাসা মাঠে তারাকান্দা সদর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মী সমাবেশে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, অপপ্রচার চালিয়ে আওয়ামী ফ্যাসিবাদ যেমন বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারে নাই,বর্তমানেও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারকারী ব্যর্থ হতে বাধ্য।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন কোন কোন বুদ্ধিজীবীরাও এই অপপ্রচারে সুর মিলাচ্ছে। বিনয়ের সাথে তাদের উদ্যেশ্যে বলতে চাই,বিএনপি জনবিচ্ছিন্ন দল নয় ,জনসম্পৃক্ত দল। বিএনপির বিরুদ্ধে অপতথ্য দেয়া হলে জনগণ মেনে নেবে না।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক,সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন-অন্তঃবর্তী সরকারকে বলবো আগে জাতীয় নির্বাচন দিন। বিএনপি আপনাদের শর্তহীন সমর্থন দিয়েছে। অভিলম্বে নির্বাচন না দিলে আমাদের নেতা তারেক রহমান বলেছেন এই শর্তহীন সমর্থন আর শর্তহীন থাকবেনা।
সভাপতির বক্তব্যে মোতাহার হোসেন তালুকদার বলেন,আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আ: লীগ সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছি। প্রয়োজন হলে আবারও আমরা আন্দোলন সংগ্রামে অংশ নেব। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে জনাব তারেক রহমানই দেশের উন্নয়ন করবেন আমরা এটাই চাই। তাই জাতীয় নির্বাচনের দ্রুত রোডম্যাপ ঘোষনা করুন।
তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ফুলপর উপজেলা বিএনপির আহবায়ক ছিদ্দিকুর রহমান,হালুয়াঘট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, উত্তর জেলা মৎস্যজীবীদলের সভাপতি হযরত আহম্মেদ সাকিব,তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মালেক আর্মি,আসাদুল হক মন্ডল,স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ছাইদুল ইসলাম মন্ডল,শ্রমিক দলের আহবায়ক পাভেল মন্ডল,উত্তর জেলা যুবদলের যুগ্ম সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি প্রমূখ।
এন/ এস
বাংলাদেশ সময়: ২২:২৪:১৩ ১৯৯ বার পঠিত | ● তারাকান্দা ● বিএনপির কর্মী ● সদর ইউনিয়ন ● সমাবেশ