ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দেশকে অস্থিতিশীল করতে একটি গ্রুপ তৎপর রয়েছে:নজরুল ইসলাম আজাদ

দেশকে অস্থিতিশীল করতে একটি গ্রুপ তৎপর রয়েছে:নজরুল ইসলাম আজাদ


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ মে ২০২৫


দেশকে অস্থিতিশীল করতে একটি গ্রুপ তৎপর রয়েছে:নজরুল ইসলাম আজাদ

নারায়ণগঞ্জ: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন,“দেশকে অস্থিতিশীল করতে একটি গ্রুপ তৎপর রয়েছে এবং তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের দোসরা। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য আইনশৃক্সক্ষলা বাহিনীকে সহযোগিতার পাশাপাশি সকলের মিলেমিশে কাজ করতে হবে।
উপজেলার পাঁচরুখী এলাকায় আড়াইহাজার উপজেলার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে শনিবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট বিতরণ উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম আজাদ বলেন বলেন, “এদেশের মানুষ স্বৈরাচার শেখ হাসিনা ও এরশাদকে বিতাড়িত করেছে। শেখ হাসিনার পতনের পরও দেশে গণতন্ত্র ফিরে আসেনি। যারা দায়িত্বে আছেন, তারা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণের ভোটে সরকার নির্বাচিত হলেও তবে গণতন্ত্র ফিরবে।
তিনি আরও বলেন, “ আমরা সবাই মহান স্বাধীনতার ঘোষক বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক ও দেশ নায়ক তারেক রহমানের বিশ্বস্ত কর্মী হিসেবে দেশ ও দেশের মানুষের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।”
উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়ার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফর রহমান আব্দু. উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি কবির হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ ডালিম, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেন প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৫:০৮   ১০১ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি!
টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান
নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন
দোহারে দুস্থ সুবিধাভোগীদের মাঝে বকনা বাছুর, মুরগী ও ভিজিএফের চাল বিতরন
আলফাডাঙ্গায় উলামা-মাশায়েখ ও তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল



আর্কাইভ