ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ৯০ বছরের সাহেরা বেগমের অদম্য উদ্দীপনা, ভোট দিয়ে বললেন, ‘বেঁচে থাকলে আবার দেব’

৯০ বছরের সাহেরা বেগমের অদম্য উদ্দীপনা, ভোট দিয়ে বললেন, ‘বেঁচে থাকলে আবার দেব’


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: শনিবার, ৩ মে ২০২৫


৯০ বছরের সাহেরা বেগমের অদম্য উদ্দীপনা, ভোট দিয়ে বললেন, ‘বেঁচে থাকলে আবার দেব’

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের পুকুরিয়া উজিয়াখালী খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচনে শনিবার এক ব্যতিক্রমী দৃশ্যের জন্ম হয়।

৯০ বছর বয়সী সাহেরা বেগম নাতির হাত ধরে জনতা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে উপস্থিত হন। বয়সের ভারে ন্যুব্জ হলেও ভোটাধিকার প্রয়োগে তাঁর আগ্রহ ও উদ্দীপনায় ছিল প্রশংসনীয় উদাহরণ।

ভোট দিয়ে বেরিয়ে উচ্ছ্বসিত সাহেরা বেগম বলেন, “বয়স অনেক হইছে, কিন্তু ভোট দেওন থাইকা পিছাই না। বহুবছর পর আবার ভোট দিতে পারলাম। বেঁচে থাকলে আবার ভোট দিব।”

দুপুরের দিকে তিনি ভোট প্রদান করেন। তাঁর নাতি জুবায়েল মিয়া জানান, দাদি সকালেই ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। তাঁর ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি দাদিকে কেন্দ্রে নিয়ে আসেন।

পুকুরিয়া উজিয়াখালী খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১ হাজার ৪৪৪ জন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটারদের অংশগ্রহণ ছিল সন্তোষজনক।

নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন ফজলুল হক এবং সাধারণ সম্পাদক পদে চাকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মো.আব্দুল্লাহ ওরফে রুবেল মিয়া। এছাড়া সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও ছয় সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচন যেমন গণতান্ত্রিক চর্চার উজ্জ্বল দৃষ্টান্ত, তেমনি সাহেরা বেগমের অংশগ্রহণ আগামী প্রজন্মের জন্য এক অনন্য প্রেরণা হয়ে থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৯:০১   ৩৬৭ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ