ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহন ধলীগৌরনগর ইউনিয়ন পশ্চিম বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন

লালমোহন ধলীগৌরনগর ইউনিয়ন পশ্চিম বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: শনিবার, ৩ মে ২০২৫


লালমোহন ধলীগৌরনগর ইউনিয়ন পশ্চিম বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন


ভোলা:
লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন (পশ্চিম) বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে) সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন (পশ্চিম) বিএনপির আয়োজনে দালাল বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ধলীগৌরনগর ইউনিয়ন (পশ্চিম) বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেন (নসু)’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপি গণমানুষের দল। বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে, তখনই দেশের জনগণের কল্যাণে কাজ করেছে। আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে প্রত্যেক নেতাকর্মীকে গ্রামগঞ্জের প্রতিটি বাড়িতে গিয়ে মানুষের কাছে ভোট চাইতে হবে। এ জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে আগামী নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ।
ধলীগৌরনগর ইউনিয়ন (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন বাবুল মহাজনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- লালমোহন পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টু, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, মো. ফয়সাল তালুকদার, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান শাহিনসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৭:১১   ১৫৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ