ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সাংবাদিকদের রুটি-রুজি নিয়ে খেলবেন না : মোমিন মেহেদী

সাংবাদিকদের রুটি-রুজি নিয়ে খেলবেন না : মোমিন মেহেদী


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ মে ২০২৫


সাংবাদিকদের রুটি-রুজি নিয়ে খেলবেন না : মোমিন মেহেদী

ঢাকা: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ফ্যাসিস্টদের মত করে গণমাধ্যম ও সাংবাদিকদের রুটি-রুজি জীবন নিয়ে খেলবেন না। এতে করে রাজপথে আবারো ফ্যাসিজম প্রতিষ্ঠিত হবে, যা জাতির কাছে কাম্য নয়।

৩ মে সন্ধ্যায় ২৭/৭ তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ‘গণমাধ্যমে ফ্যাসিস্টদের আগ্রাসন বন্ধ হোক’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, নির্লজ্জের মত সংস্কৃতি, তথ্য ও গণপূর্ত উপদেষ্টাসহ বেশ কিছু উপদেষ্টা অতিতের ফ্যাসিস্ট সরকারের মত করে গণমাধ্যম ও সাংবাদিকদেরকে খাদের কিণারে রেখে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে চাইছে। যা কোনোভাবেই বাংলাদেশের মানুষ সহ্য করবে না। অনতিবিলম্বে দীপ্ত টিভির সংবাদ সম্প্রচার স্বাভাবাবিক ও ৪ সাংবাদিকের চাকুরি বহাল না করা হলে নতুনধারা বাংলাদেশ এনডিবি রাজপথে নামবে। এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার ও জাতীয় তথ্যধারার যুগ্ম আহবায়ক কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান. সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য রুবেল আকন্দ, বাংলাদেশ প্রেস ইউনিটির সদস্য বিমল সাহা, হরিদাস সরকার প্রমুখ।

নেতৃবৃন্দ এসময় সাংবাদিক দম্পত্তি সাগর-রুণিসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, সাংবাদিক হত্যা বন্ধে ঘাতকদের বিচার দ্রুত করুন, মিথ্যে ও ষড়যন্ত্রমূলক মামলাগুলো প্রত্যাহার করুন। তা না হলে পালানোর পথও খুঁজে পাবেন না।

এন/ এন

বাংলাদেশ সময়: ২১:০২:৩৭   ২০৬ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ