ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৬ মে ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ৩দিন ব্যাপী হাঁস-মুরগি পালনের প্রশিক্ষণ উদ্বোধন

কাউখালীতে ৩দিন ব্যাপী হাঁস-মুরগি পালনের প্রশিক্ষণ উদ্বোধন


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে ২০২৫


কাউখালীতে ৩দিন ব্যাপী হাঁস-মুরগি পালনের প্রশিক্ষণ উদ্বোধন

পিরোজপুর: কাউখালীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কাউখালী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পল্লী উন্নয়ন ভবনের হলরুমে ৬ মে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় ২০২৪/২৫ অর্থ বছরে উপজেলা পর্যায়ে তিন দিন মেয়াদি আয়বর্ধন মূলক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ মঞ্জুর এলাহীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধন করেন, বিআরডিবি ঢাকার ইরেসপো দ্বিতীয় পর্যায়ের সহকারী পরিচালক শরিফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন কাউখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোমা সরকার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মারিয়া রহমান। প্রশিক্ষণে ৩০ জন নারী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের মাধ্যমে হাঁস-মুরগি পালনের সঠিক উপায় ও বিভিন্ন রোগে আক্রান্ত হলে কিভাবে চিকিৎসা দেওয়া হবে তার উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৩৪:০৬   ১০৩ বার পঠিত  |