ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

বাউফলে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে ২০২৫


বাউফলে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

পটুয়াখালী: বাউফল উপজেলার কালাইয়া ইউপির কালইয়া বাজার সংলগ্ন আলগী নদীর বড় একটা অংশ সরকারি জায়গা দখল করে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি স্থাপনা নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।ওই ব্যক্তির নাম সুভাস মন্ডল , তিনি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার কালাইয়া লঞ্চঘাট-সংলগ্ন পূর্ব পাশেআলগী নদীর দক্ষিণ তীর থেকে নদীর মধ্যে প্রায় ১২ ফুটপাশ (ও ৫০ ফুট লম্বা পরিমান নদী দখল করে পাইল করার পর গাইডওয়াল নির্মাণ করেছেন। বালু দিয়ে ভরাট করার জন্য পাইপ বসানো হয়েছে। শ্রমিকেরা জানিয়েছেন সুভাস মন্ডল তাদের দিয়ে এ কাজ করাচ্ছেন।
মো. রিয়াজ নামে এক ব্যক্তি বলেন,এভাবে দখল করার কারণেই খরস্রোত আলগী নদীটি দিন দিন ছোট হয়ে যাচ্ছে।
জব্বার নামের অন্য এক ব্যক্তি বলেন, এ ভাবে সরকারি খাল দখল করার কোন সুযোগ নেই,বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন করছি।
সুভাস মন্ডলের মোবাইল ফোনে কল করলে তার স্ত্রী পরিচয়ে তৃপ্তি রায় বলেন,‘তাদের রেকর্ডীয় জমি নদীতে ভেঙে গেছে। ওই জমিতে তার স্বামী স্থপনা নির্মাণ করছেন।তারা নদীর জমি দখল করেননি।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু বলেন,‘বিষয়টি আমার জানা নেই। তবে নদী দখল করে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নাই। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১২:৪৫   ২৪৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ