ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কুয়াকাটায় অনুমোদন না থাকা ৬ আবাসিক হোটেলের নির্মাণ কাজ বন্ধ

কুয়াকাটায় অনুমোদন না থাকা ৬ আবাসিক হোটেলের নির্মাণ কাজ বন্ধ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে ২০২৫


কুয়াকাটায় অনুমোদন না থাকা ৬ আবাসিক হোটেলের নির্মাণ কাজ বন্ধ

পটুয়াখালী: পর্যটন কেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটায় ছয়টি আবাসিক হোটেলের নির্মাণ কাজ বন্ধ করে নিষেধাজ্ঞামূলক সাইনবোর্ড সাঁটিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। হোটেল নির্মাণের ক্ষেত্রে অনুমোদন না নেওয়ায় সোমবার (৫ মে) উপজেলা প্রশাসনের এক অভিযানে নির্মাণাধীন হোটেল স্টার প্যাসিফিক, হ্যান্ডি কড়াই, হোটেল দি মারওয়াসহ ছয়টি হোটেলের কাজ বন্ধ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। এসময় কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক উপস্থিত ছিলেন।
কুয়াকাটায় অনুমোদন না থাকা ৬ আবাসিক হোটেলের নির্মাণ কাজ বন্ধসাঁটিয়ে দেয়া সাইনবোর্ডে লেখা রয়েছে- ‘এই স্থাপনাটি যথাযথ অনুমোদন ব্যতীত নির্মাণের কারণে কর্তৃপক্ষের নির্দেশে নির্মাণ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ইউএনও মো. রবিউল ইসলাম বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত স্থাপন নির্মাণের কারণে কুয়াকাটায় নির্মাণাধীন ছয়টি হোটেলের নির্মাণ কাজ বন্ধ করে নিষেধাজ্ঞা সাইনবোর্ড দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড আরোপ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৭:২১   ১৮৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ