ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৭ মে ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

কলাপাড়ায় খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ৭ মে ২০২৫


কলাপাড়ায় খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

পটুয়াখালী: কলাপাড়ায় খাল থেকে অজ্ঞাত এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ মে) সকাল সাড়ে ৮টায় পৌর শহরের রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন রহমতপুর জিন খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা খালের মধ্যে ময়লা ফেলতে গিয়ে লাশটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। ওই নারীর শরীরে লাল এবং খয়েরি রঙের মেক্সি পরিহিত ছিল। ওই খালে জোয়ার-ভাটার পানি প্রবহমান না থাকায় দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে তার মরদেহ ফেলে রেখে গেছে বলে স্থানীয়দের ধারণা।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৭:৪৭   ১১৬ বার পঠিত  |