ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে মাছের পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ে মৎস্যজীবীদের প্রশিক্ষণ

লালমোহনে মাছের পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ে মৎস্যজীবীদের প্রশিক্ষণ


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বুধবার, ৭ মে ২০২৫


লালমোহনে মাছের পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ে মৎস্যজীবীদের প্রশিক্ষণ

ভোলা: লালমোহন উপজেলায় মাছের আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ে মৎস্যজীবীদের দুইদিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ও বুধবার লালমোহন অফিসার্স ক্লাবে ২৫ জন সামুদ্রিক মৎস্যজীবীকে ২০২৪-২৫ অর্থবছরে সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

প্রশিক্ষণে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের বরিশাল বিভাগের উপ-পরিচালক এসএম আজহারুল ইসলাম ।
এ ছাড়াও মাছের আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ে আলোচনা করেন- লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ, উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান।
দুই দিনের এই প্রশিক্ষণে মাছের আহরণোত্তর ক্ষতি, অপচয় প্রশমনের উপায়, মৎস্য আহরণে জেলেদের দায়িত্বশীলতা, আচরণবিধি এবং অবৈধ, অগোচর ও অনিয়ন্ত্রিত মৎস্য আহরণ নিয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে এ সময় মাছের গুণগত ও পরিমাণগত মান বজায় রেখে এবং ক্ষতি কমিয়ে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে মৎস্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দায়িত্ববোধ পালনের বিষয়ে সচেতনতার আহ্বান জানান আলোচকবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১১:২৩   ১৮২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ