ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » দোহারে প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ সভা

দোহারে প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ সভা


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে ২০২৫


দোহারে প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ সভা

ঢাকা: দোহার উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানিয়া তাবাসসুম। সভায় ভোক্তা অধিকার আইন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন তিনি।
এ সময়ে উপস্থিত ছিলেন, দোহার থানা ওসি(তদন্ত) মো.নুরুনবী,উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন আক্তার, সমাজসেবা কর্মকর্তা ফকরুল আশরাফ, উপজেলার রাইপাড়া ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য নাহিদা ইসলাম, দোহার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান টিপু, প্রথম আলোর প্রতিনিধি আজহারুল হক, রাইপাড়া ইউনিয়নের বদিউল আলমসহ বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৬:১৪   ৩১৮ বার পঠিত  |