ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে গ্রাম আদালতের সেবা পৌছেঁ দিতে অবহিতকরন সভা

দোহারে গ্রাম আদালতের সেবা পৌছেঁ দিতে অবহিতকরন সভা


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে ২০২৫


দোহারে গ্রাম আদালতের সেবা পৌছেঁ দিতে অবহিতকরন সভা

ঢাকা: নারী-পুরুষ, দরিদ্র জনগোষ্টি, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠী সবার জন্য গ্রাম আদালতের সেবা পৌঁছে দেয়ার লক্ষে দোহারে পুলিশ ,ইউপি সদস্য ও গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার ৮টি ইউনিয়নের সকল ইউপি সদস্যবৃন্দের উপস্থিতিতে অবহিতকরন সভায় বক্তব্য রাখেন তানিয়া তাবাসসুম। তিনি তাঁর বক্তব্যে বলেন, গ্রামীণ জনগণের দোড়গড়ায় বিচারিক সেবা পৌঁছে দিতে ও উচ্চ আদালতে মামলার জট কমাতে কাজ করছে গ্রাম আদালত। আইনজীবি বিনিয়োগের বিধান না থাকায় সহজে, কম সময়ে ও সমঝোতার ভিত্তিতে এখতিয়ারভুক্ত ছোট খাট মামলাগুলো নিষ্পত্তি হওয়ার স্থানীয় পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গ্রাম আদালত।
অনুষ্ঠানে গ্রাম আদালত পরিচালনা অভিজ্ঞতা বর্ণনা করেন,দোহার থানা ওসি তদন্ত মো.নুরুনবী ও উপজেলার রাইপাড়া ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য নাহিদা ইসলাম। উপকারভোগীদের মধ্যে অভিজ্ঞতা বর্ণনা করেন রাইপাড়া ইউনিয়নের বদিউল আলম (৭৫)।
উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো.শিরিন আক্তার, সমাজসেবা কর্মকর্তা ফকরুল আশরাফ, দোহার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান টিপু, প্রথম আলোর প্রতিনিধি আজহারুল হক প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০১:১৯   ৩৪৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ