ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে পরীক্ষার্থীর উত্তরপত্র সংরক্ষণে অনিয়ম,২ কক্ষ প্রত্যবেক্ষককে অব্যাহতি

সুজানগরে পরীক্ষার্থীর উত্তরপত্র সংরক্ষণে অনিয়ম,২ কক্ষ প্রত্যবেক্ষককে অব্যাহতি


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে ২০২৫


সুজানগরে পরীক্ষার্থীর উত্তরপত্র সংরক্ষণে অনিয়ম,২ কক্ষ প্রত্যবেক্ষককে অব্যাহতি

পাবনা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ভোকেশনাল চলতি পরীক্ষায় সুজানগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভেন্যু হিসেবে ব্যবহৃত সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজে অনুষ্ঠিত পরীক্ষাকেন্দ্রের পরীক্ষা কক্ষে পরীক্ষার্থীর জমাকৃত উত্তরপত্র সংরক্ষণে অনিয়মের অভিযোগে দুই কক্ষ প্রত্যবেক্ষক/কক্ষ পরিদর্শক উপজেলার ববুল হোসেন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সহকারি শিক্ষক আব্দুস শুকুর ও কাশিনাথপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সহকারি শিক্ষক আব্দুল আজিজকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি তাদেরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ মে) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল) কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন। এর আগে গত মঙ্গলবার পরীক্ষা কক্ষে পরীক্ষার্থীর জমাকৃত উত্তরপত্র সংরক্ষণে অনিয়মের অভিযোগ এনে এবং বিষয়টির সুষ্ঠ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সুজানগর শহীদ দুলাল পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী মোছা আয়শা খাতুন উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, গত রবিবার সুজানগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভেন্যু হিসেবে ব্যবহৃত সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজে অনুষ্ঠিত ট্রেড-১(ফুড প্রসেসিং) পরীক্ষায় সে অংশগ্রহণ করেন। পরীক্ষা শুরুর ২ ঘন্টার মধ্যে তার সকল প্রশ্নের উত্তর শেষ হওয়ায় কক্ষ পরিদর্শকের নিকট উত্তরপত্র জমা দিয়ে বের হয়ে যায়। পরে পরীক্ষা কেন্দ্রের মাঠে অবস্থানরত অবস্থায় অপর এক পরীক্ষার্থীর মাধ্যমে জানতে পারেন কক্ষ পরিদর্শক তার জমাকৃত উত্তরপত্রটি অন্য একজন পরীক্ষার্থীকে সরবরাহ করেন,এবং বিষয়টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মনিরুল ইসলামের নজরে আসলে তিনি তার জমাকৃত উত্তরপত্রের পাঁচটি পৃষ্টার সকল উত্তর কেটে দিয়েছেন। এদিকে লিখিত অভিযোগের পরপরই উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশনা প্রদান করেন।

এর ভিত্তিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুই কক্ষ প্রত্যবেক্ষক/কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের পাশপাশি কারণ ব্যাখ্যা প্রদানপূর্বক পত্র প্রাপ্তির ৩ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করার জন্য বুধবার নির্দেশনা প্রদান করেন।

কারিগরী শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়,একজন পরীক্ষার্থী পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে তার উত্তরপত্রটি কক্ষ পরিদর্শক বা ট্যাগ অফিসার জব্দ করতে পারবে অথবা পরীক্ষার্থীকে বহিষ্কার করতে পারবে কিন্তু কোনক্রমেই উত্তরপত্রে কলম দিয়ে কটে দিতে অথবা কেটে দেওয়ার নির্দেশনা প্রদানের বিধান নেই। এ ধরণের কোন ঘটনা ঘটে থাকলে তা শিক্ষাবোর্ড কর্তৃক প্রণীত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পরিচালনা সংক্রান্ত এর সুস্পষ্ট লঙ্ঘন এবং বিষয়টি সরকারি দায়িত্ব পালনে চরম অবহেলা প্রদর্শন এর সমতুল্য যা সরকারি কর্মচারি(শৃংখলা ও আপীল) বিধিমালা অনুযায়ী(কর্তব্যে অবহেলা) অসদাচরণের শামিল ও শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে অভিযুক্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম বিষয়টি তদন্তাধীন থাকায় কোন মন্তব্য করতে রাজি হননি।

অপরদিকে অভিযুক্ত অপর দুই কক্ষ পরিদর্শক আব্দুস শুকুর ও আব্দুল আজিজের কাছে বৃহস্পতিবার পরীক্ষার্থীর উত্তরপত্র কলম দিয়ে কেটে দেওয়ার বিষয়ে জানতে চাইলে বিষয়টির সত্যতা নিশ্চিত করে তারা জানান, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম কক্ষে প্রবেশ করে আমাদেরকে ওই দুই পরীক্ষার্থীর উত্তরপত্রের ৫টি পৃষ্টা কলম দিয়ে কেটে দেওয়ার নির্দেশনা প্রদান করলে আমরা এ কাজটি করতে বাধ্য হয়েছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, এ ঘটনায় কক্ষ প্রত্যবেক্ষকসহ অন্য কেউ জড়িত তদন্তে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেই বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী জানান, আয়শা তার বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রী। ভোকেশনাল শাখায় টেস্ট পরীক্ষায় সে প্রথম স্থান অর্জন করেছিল। পরীক্ষা শেষে উত্তরপত্র জমা দিয়ে বের হবার পরও পরীক্ষার্থীর উত্তরপত্রটি কলম দিয়ে কেটে দেওয়া অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় ওই বিষয়ের পরীক্ষায় পরীক্ষার্থীর পরীক্ষার ফলাফল খারাপ হলে এর দ্বায়ভার তাহলে কার?।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৯:৩৫   ১২৭ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


সুজানগরে বারি-১৪ জাতের সরিষা চাষে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা
চাটমোহরে এলাকাবাসী পেলো কাঠের সেতু
রাজশাহীতে প্রতারক তমাল গ্রেপ্তার
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর সন্ত্রাসী হামলা
রুয়েটে ফাঁকা পড়ে আছে ১৫৫ আসন



আর্কাইভ