ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় উন্নত ওয়াশ সেবা নিয়ে অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সভা

পাইকগাছায় উন্নত ওয়াশ সেবা নিয়ে অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সভা


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে ২০২৫


পাইকগাছায় উন্নত ওয়াশ সেবা নিয়ে অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সভা

খুলনা: পাইকগাছা উপজেলায় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য (WASH) খাতে অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন।
ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুয়র (ডরপ)-এর আয়োজনে, চ্যারিটি ওয়াটারের অর্থায়ন এবং হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহায়তায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পের অগ্রগতি ও পরিকল্পনা উপস্থাপন করেন ডরপের উপজেলা সমন্বয়ক পিন্টু চন্দ্র দাস।
তিনি জানান, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য সেবার উন্নয়নে সরকার ও জনগণকে সম্পৃক্ত করে কাজ করছে ডরপ। সভায় ২০২৪ সালের কার্যক্রমের অগ্রগতি এবং ২০২৫ সালের পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দিন, জনস্বাস্থ্যের উপসহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, প্রেসক্লাব সভাপতি অ্যাড. এফএমএ রাজ্জাক এবং অবসরপ্রাপ্ত অধ্যাপক জিএমএম আজহারুল ইসলাম।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সচিব, সাংবাদিক, মা সংসদ, যুব গ্রুপ ও ওয়াশ কমিটির সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।
সভা ইউএনও মাহেরা নাজনীন ডরপের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে বলেন, ওয়াশ সেবাকে আরও সম্প্রসারিত, মানসম্মত ও জনবান্ধব করতে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১৪:১৪   ২০১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ