ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ফুলবাড়ীতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন

ফুলবাড়ীতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে ২০২৫


ফুলবাড়ীতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন

দিনাজপুর: সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের হাত থেকে জীবন ও সম্পদ রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের রশীদপুর গ্রামের ভূক্তভোগী দশ পরিবারের নারী ও পুরুষ সদস্যরা।

মানববন্ধন শেষে জীবন ও সম্পদের নিরাপত্তা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি স্মারক লিপি প্রদান করেছেন ওই ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

আজ বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌরশহরের নিমতলা মোড় এলাকায় করেছে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী ওই দশ পরিবারের নারী ও পুরুষ সদস্যরা।

মানববন্ধন কর্মসূচি চলাকালে দাবির সমর্থনে বক্তব্য রাখেন ভুক্তভোগী পরিবারের সদস্য রশিদপুর গ্রামের মৃত অফুর উদ্দিনের ছেলে মো. আনছারুল ইসলাম, ইসমাইল হোসেনের ছেলে নূর ইসলাম, মৃত আব্দুল করিমের ছেলে ইউনুছ আলী, মৃত আব্দুল হালিম শাহের ছেলে আলী হোসেন, এনামুল হকের স্ত্রী মোছা. রুখসানা বেগম, জহুরুল হকের স্ত্রী মোছা. মেহেরুন নেছা, জরুহুল হকের ছেলে

বক্তারা বলেন, গত পাঁচ মাস থেকে প্রতিবেশি কতিপয় চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও পরধ লোভী, ভূমিদস্যু, নৈরাজ্যসৃষ্টিকারি হিসেবে এলাকায় পরিচিত একটি ভয়ঙ্কর গ্রুপের দাপটে ওই দশ পরিবারের মানুষজন এলাকায় স্বাভাবিকভাবে বসবাস করতে পারছেন না। ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর সুযোগ বুঝে ওই সন্ত্রাসী বাহিনীর সদস্যরা উপজেলার নিরট্টি মৌজার জেএল নং-১৫৩ এর ৬ একর ৭০ শতাংশ ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল করে আমন মৌসুমের ধান কেটে নিয়ে যায়।

এতে বাধা দিতে যাওয়ায় বাড়ীঘরে হামলাসহ অগ্নিসংযোগ করা হয়। প্রতিনিয়ত জীবন নাশের হুমকি দিয়ে যাচ্ছে ওই সন্ত্রাসী গ্রুপ। তাদের ভয়ে রাস্তাঘাটে চলাচল করতে পারছেন না, এমন কি বাজার ঘাটও করতে পারছে না ভূক্তভোগী ওই পরিবারগুলো।

ভূক্তভোগীরা জানান, বর্তমানে জমির বোরো ধান কাটার সময় এসেছে, এ সময় ওই সন্ত্রাসীরা ইতোমধ্যেই ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে। চাহিদানুযায়ী চাঁদার অর্থ দেওয়া না হলে পূর্বের মতোই জমির বোরো ধান কেটে নিয়ে যাবে তারা বলেও হুমকি দিচ্ছে।

মানববন্ধন শেষে জীবন ও সম্পদের নিরাপত্তা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি স্মারক লিপি প্রদান করেছেন ওই ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১৮:১৫   ২৯৩ বার পঠিত  | ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ