ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১০ মে ২০২৫
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন শেষে ল্যাপটপ বিতরণ

পীরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন শেষে ল্যাপটপ বিতরণ


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ মে ২০২৫


পীরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন শেষে ল্যাপটপ বিতরণ

ঠাকুরগাঁও: পীরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন হয়েছে। ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে শনিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে এই প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসান।

এ উপলক্ষে শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা উপজেলা পরিষদ অডিটোরিয়ামের অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ। বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল ও যুগ্ম সাধারণ সম্পাদক বিষ্ণুপদ রায়, সাবেক সহ-সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, জাবরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোতেজা বেগম, ভাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকসেদ আলী, ভোমরাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়-২ এর প্রধান শিক্ষক ফজলে ই খোদা, পয়েন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাফ্ফর হোসেন প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও শ্রেনি কক্ষে মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা ও অফিস কাজে ব্যবহারের জন্য সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাবরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোমরাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়-১, পয়েন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপদইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।

এল/আর

বাংলাদেশ সময়: ১৮:৪৩:৪০   ১৭২ বার পঠিত  |