ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় পৌরসভা বিএনপির সদস্য ফরম বিতরণ

পাইকগাছায় পৌরসভা বিএনপির সদস্য ফরম বিতরণ


পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ মে ২০২৫


পাইকগাছায় পৌরসভা বিএনপির সদস্য ফরম বিতরণ

 

খুলনা: পাইকগাছা পৌরসভার ৯টি ওয়ার্ডে বিএনপির সদস্য ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে পৌর বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম।

 

পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আসলাম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সজল, জেলা বিএনপি নেতা সুলতান মাহমুদ, জাফরিন নেওয়াজ চন্দন, আতিক নেওয়াজ চঞ্চল, স্বেচ্ছাসেবক দলের জেলা সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, ডাঃ আব্দুল মজিদ, শেখ ইমাদুল ইসলাম, এসএম ইমদাদুল হক, সেলিম রেজা লাকি, কামাল আহমেদ, সেলিম নেওয়াজ ও মোস্তফা মোড়ল।  বিএনপি নেতা এসএম মোহর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

 

এর আগে সকালে উপজেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। ডাঃ আব্দুল মজিদের সভাপতিত্বে এবং এসএম ইমদাদুল হকের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন মোল্লা খায়রুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন এনামুল হক সজল।

 

সভায় বক্তব্য রাখেন সুলতান মাহমুদ, জাফরিন নেওয়াজ চন্দন, আতিক নেওয়াজ চঞ্চল, শাহদাত হোসেন ডাবলু, শেখ ইমাদুল ইসলাম, তৌহিদুজ্জামান মুকুল, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, শেখ বেনজির আহমেদ লাল, তুষার কান্তি মন্ডল, শেখ আবু তায়েব, এডভোকেট একরামুল হক বিশ্বাস ও সরদার ফারুক আহমেদ।

 

সভায় নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন পোস্ট পরিহার করতে কর্মীদের নির্দেশনা দেন। পাশাপাশি, আওয়ামী লীগের পদ-পদবিধারী, বিতর্কিত ও বিএনপির বিরোধিতাকারীদের মাঝে সদস্য ফরম বিতরণ না করারও নির্দেশনা দেওয়া হয়।

 

এল/আর

 

বাংলাদেশ সময়: ১৮:৪৭:৩৬   ২৩০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ