ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে পাট ক্ষেতে গাঁজা চাষ করায় গ্রেফতার

পটুয়াখালীতে পাট ক্ষেতে গাঁজা চাষ করায় গ্রেফতার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ১০ মে ২০২৫


পটুয়াখালীতে পাট ক্ষেতে গাঁজা চাষ করায় গ্রেফতার

পটুয়াখালী: মির্জাগঞ্জে পাট ক্ষেতে গাঁজা চাষ করায় মো. আবুল হোসেন হাওলাদার (৪৭) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) রাতে উপজেলার আন্দুয়া গ্রামে নিজ পাট ক্ষেত থেকে তাকে গ্রেফতার করা হয়। আবুল হোসেন ওই গ্রামের মৃত তোজাম্বের হাওলাদারের ছেলে।

মির্জাগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার পাট ক্ষেত থেকে দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং পাট চাষের আড়ালে গাঁজা চাষ করতেন বলে জানায় পুলিশ।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি স্বীকার করেছেন যে তিনি মাদক ব্যবসার উদ্দেশ্যে গাঁজা চাষ করছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

এল/আর

বাংলাদেশ সময়: ১৮:৫৪:১৭   ২১৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ