ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন

লালমোহনে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ মে ২০২৫


 

লালমোহনে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন


ভোলা:
লালমোহন উপজেলার ৭নং পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউসুফের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান আবু ইউসুফ মামলা দিয়ে দীর্ঘ ২২ বছর ইউনিয়ন পরিষদের নির্বাচন বন্ধ রেখে নিজেই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০২৩ সালে নির্বাচন হওয়ার পর সীমানা সংক্রান্ত জটিলতার মামালার কারণে আর কোনো নির্বাচন হয়নি এই ইউনিয়নটিতে। ইউনিয়নবাসীকে ভোটাধিকার ও ন্যায্য অধিকার বঞ্চিত রাখার প্রতিবাদে বর্তমান চেয়ারম্যান আবু ইউসুফের অপসারণের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার বেলা ১১ টায় ইউনিয়নের গজারিয়া বাজারে সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন পশ্চিম চরউমেদ ইউনিয়ন বিএনপির প্রস্তাবিত সভাপতি মো. নুরুদ্দিন, সাধারণ সম্পাদক মনির বকসী ও মোতাহার নগর ইউনিয়ন বিএনপির প্রস্তাবিত সভাপতি আঃ শহিদ, সাধারণ সম্পাদক মাইনুল হাওলাদারসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তি।

মানববন্ধনে বক্তারা বলেন, ২২ বছর ভোট বন্ধ রেখে এই এলাকার সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। এলাকাবাসী ভোট চায়। আমাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। ভোট না হওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে একজন প্রশাসক নিয়োগ দেয়ার দাবী জানান তারা। মানববন্ধনে ইউনিয়নের কয়েক হাজার নারী পুরুষ অংশগ্রহণ করেন।

এল/আর

বাংলাদেশ সময়: ১৯:০০:০৫   ২২৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ