ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

নবীনগরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ মে ২০২৫


 

নবীনগরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলায় নবীনগর টু ব্রাহ্মণবাড়িয়া রাধিকা সড়কে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। গত শুক্রবার (০৯/০৫) রাত ১০টার দিকে উপজেলার কনিকাড়া গ্রামের কবরস্থানের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শ্রীরামপুর গ্রামের আক্তার খন্দকার (৪২), নবীনগর পূর্ব ইউপির সদস্য বিল্লাল মিয়া (৪৭) ও লাউর ফতেহপুর ইউপির আহম্মদপুর গ্রামের সিরাজুল ইসলাম (৬০)। আহতদের নবীনগর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত অন্যরা হলেন, নিহত আক্তারের ভাই তার ছোট ছেলে মোঃ সিয়াম (২২), ব্রাহ্মণপাড়ার ভাদুঘর গ্রামের মোহাম্মদ আরিফ ড্রাইভার (৪০), নবীনগর গ্রামের মোহাম্মদ জালাল উদ্দিন (৩৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার কনিকাড়া এলাকায় পৌঁছালে নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আক্তার খন্দকার নিহত হন এবং পরবর্তীতে কুমিল্লায় নেওয়ার পর আরো দুজন নিহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় আহতদেরও উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থলে নিহত আক্তার খন্দকার তার অসুস্থ স্ত্রীকে অপারেশনের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়ার সদর একটি প্রাইভেট হাসপাতালে শুক্রবার সকালে নিয়ে যায়। অসুস্থ স্ত্রীকে হাসপাতালে ভর্তি রেখে রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তার সাথে ছিলেন শ্যালক নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড মেম্বার মোঃ বিল্লাল মিয়া (৫৫) ও তার ভাই সিয়াম (২২), বিল্লাল মেম্বারকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, আমরা তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন,আমরা এই রোডে দুর্ঘটনা এড়াতে সচেতনতামূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। গতকাল শনিবার থেকে গাড়ির লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, অনভিজ্ঞ ড্রাইভারদের বিরুদ্ধে , এবং মোটরসাইকেল লাইসেন্স,ড্রাইভিং লাইসেন্স,হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করছি।

এল/আর

বাংলাদেশ সময়: ১৯:০৬:১৩   ২১৭ বার পঠিত  |               







চট্রগ্রাম থেকে আরও...


যারা ধর্ষণের মিথ্যা তথ্য প্রচার করে হাতিয়াকে কলংকিত করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে: মাহবুবের রহমান শামীম
হাতিয়ায় দরজার বাহিরে তালা দিয়ে ছাত্রদল নেতার ঘরে আগুন
হাতিয়ায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে এনসিপির বিরুদ্ধে হিন্দুসম্প্রদায়ের মানববন্ধন
নোয়াখালী-৬ হাতিয়া আসনে আবদুল হান্নান মাসউদ বিজয়ী
হাতিয়ায় সন্ত্রাসী হামলায় বিটিভির সাংবাদিক সহ আহত ৩০



আর্কাইভ