ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১১ মে ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় চিঙ্গুরিয়া খাল থেকে অবৈধ স্থাপনা অপসারণ

কলাপাড়ায় চিঙ্গুরিয়া খাল থেকে অবৈধ স্থাপনা অপসারণ


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১১ মে ২০২৫


কলাপাড়ায় চিঙ্গুরিয়া খাল থেকে অবৈধ স্থাপনা অপসারণ

পটুয়াখালী: কলাপাড়ায় সদর পৌরশহরে চিঙ্গুরিয়া এলাকায় খাল দখল করে তোলা স্থাপনা অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (১১ মে) সকাল দশটায় কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

খাল দখল করে পানির প্রবাহ আটকে তোলা অন্তত ৭টি স্থাপনা আজ অপসারণ করা হচ্ছে। পর্যায়ক্রমে খাল দখল করে তোলা সকল স্থাপনা অপসারণ করা হবে বলে প্রশাসন সূত্র নিশ্চিত করেছে।এতে সহায়তা করেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক ও কলাপাড়া পুলিশ প্রশাসন।

দীর্ঘদিন ধরে পরিবেশ কর্মীসহ কলাপাড়া পৌরসভার সচেতন নাগরিকরা খালের পানির প্রবাহ সচল রাখতে বর্জ্য অপসারণের পাশাপাশি দখল-দূষণ বন্ধে সামাজিক আন্দোলন করে আসছিলেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. রবিউল ইসলাম জানান, পৌরসভার নাগরিক সেবা নিশ্চিত করতে খালের দখল-দূষণ বন্ধে এ অভিযান শুরু হয়েছে।

এর আগে শহরের পানি নিষ্কাশনের একমাত্র পথ সচল রাখতে খালের গুরুত্বপূর্ণ স্থানের বর্জ্য অপসারণ কার্যক্রম করা হয়েছে। আজকের অবৈধ স্থাপনা অপসারণে স্বেচ্ছায় পাশে থেকে সহায়তা করেন কলাপাড়ার বিভিন্ন পর্যায়ের সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশ কর্মীরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৯:৩০   ১৮৯ বার পঠিত  |