ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » পুকুরে মায়ের অজান্তেই হারিয়ে গেল শিশু জাকারিয়া

পুকুরে মায়ের অজান্তেই হারিয়ে গেল শিশু জাকারিয়া


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১১ মে ২০২৫


পুকুরে মায়ের অজান্তেই হারিয়ে গেল শিশু জাকারিয়া

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া গ্রামে পানিতে ডুবে জাকারিয়া (১৪ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত জাকারিয়া ওই এলাকার মো. জাকির মিয়া ও সুইটি আক্তারের কনিষ্ঠ পুত্র সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরের দিকে বাড়ির সবাই আঙিনায় ধান শুকানোর কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু জাকারিয়া হামাগুড়ি দিয়ে খেলতে খেলতে অগোচরে বাড়ির পেছনের একটি ছোট পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির অকাল মৃত্যুতে পরিবারে নেমে আসে গভীর শোক। ঘটনাটি জানাজানি হলে পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয়রা জানান, এমন হৃদয়বিদারক ঘটনায় সবাই গভীরভাবে মর্মাহত। তারা অভিভাবকদের আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানান যেন ছোট শিশুদের এমন দুঃখজনক দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সৌরভ ঘোষ বলেন, হাসপাতালে নিয়ে আসা আসার আগেই শিশু জাকারিয়া মারা গেছে।

কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয় । পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে ওই বিকেলে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:৩১:২৩   ৩৭১ বার পঠিত  |







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ