ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে স্বেচ্ছায় এলাকাবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ

কাউখালীতে স্বেচ্ছায় এলাকাবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ




কাউখালীতে স্বেচ্ছায় এলাকাবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ

পিরোজপুর: কাউখালীতে স্বেচ্ছায় অযোগ্য কাঁচা রাস্তার নির্মাণ কাজ করেছেন এলাকাবাসী। উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের পশ্চিম চিড়াপাড়া খালের পারে জাকির মেম্বারের বাড়ির সামনের ব্রিজ থেকে তারিকুল ইসলাম মুন্সির বাড়ি পর্যন্ত প্রায় ২০০ মিটার জনবহুল ভূমিহীন এলাকায় যাতায়াতের অযোগ্য রাস্তার পাইলিং সহ পূর্ণ নির্মাণ কাজ করেন এলাকাবাসী।

বৃষ্টির সময় এই রাস্তাটি সম্পূর্ণ যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে। অনেক সময় এই রাস্তা দিয়ে চলাচলের সময় রাস্তা খারাপ হওয়ার কারণে অনেক বৃদ্ধ, নারীসহ ও ছোট ছোট কোমলমতি শিশুরা খালে পড়ে যায়। যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী শাখার মুজাহিদ কমিটির ছদর হাফেজ মাওলানা রেজাউল করিমের তত্ত্বাবধানে শতাধিক মুজাহিদ কমিটির নেতা কর্মী ও এলাকাবাসীদের নিয়ে তিন দফায় এই অযোগ্য রাস্তাটিকে পাইলিং সহ নির্মাণ কাজ করেন। উল্লেখ্য এই ঝুঁকিপূর্ণ অযোগ্য রাস্তা দিয়ে শত শত লোকজন চলাচল করে।

এলাকাবাসী তারিকুল মুন্সী ও শাহিন খান বলেন, আমরা বৃষ্টির সময় রাস্তা দিয়ে চলাচল করতে পারতাম না। আমাদের কষ্টের কোন শেষ ছিল না। বিশেষ করে চলাচলে অযোগ্য এই রাস্তাটা দিয়ে এলাকার কোন লোক অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে যেতে খুবই কষ্ট হতো।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:৩২:৫৪   ১৯০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ