ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করায় ৫০ মন সামুদ্রিক মাছ ৩০ জেলেসহ ২ ট্রলার আটক

হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করায় ৫০ মন সামুদ্রিক মাছ ৩০ জেলেসহ ২ ট্রলার আটক


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১১ মে ২০২৫


হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করায় ৫০ মন সামুদ্রিক মাছ ৩০ জেলেসহ ২ ট্রলার আটক

নোয়াখালী: হাতিয়া উপজেলায় রোববার মেঘনা নদীর চেয়ারম্যান ঘাট এলাকা থেকে নিষেধাজ্ঞা অমান্য করায় ৩০ জেলে সহ দুটি ফিসিং ট্রলার আটক করেছে কোষ্টগার্ড। এসময় ট্রলারে থাকা ৫০ মন সামুদ্রিক(২ হাজার কেজি) মাছ আটক করা হয়। আটক ট্রলার দুটিকে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে রবিবার বিকালে উদ্ধার করা মাছ গুলো হাতিয়ার বিভিন্ন এতিম খানায় এতিম দু:স্থদের মাঝে বিতরণ করে দেওয়া হয়। এর আগে রোববার ভোরে উপজেলার মেঘনা নদীর চেয়ারম্যান ঘাট এলাকা থেকে এসব ট্রলারগুলো আট করা হয়।

কোষ্টগার্ড জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেঘনা নদী থেকে ট্রলার দুটি আটক করা হয়। আটক ট্রলার দুটি গভীর সমুদ্র থেকে মাছ শিকার করে তীরে ফিরে আসছেন। এসব ট্রলারে প্রচুর পরিমানে সামুদ্রিক মাছ পাওয়া গেছে। পরে ট্রলার দুটিকে ৩০ জন জেলেসহ কোষ্টগার্ডের তমরদ্দি স্টেশনে নিয়ে আসা হয়।

পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আটক ট্রলার দুটিকে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। আটক জেলেদের মূছলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ট্রলারে থাকা মাছ এতিম খানায় দিয়ে দেওয়া হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান জানান, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সমুদ্রে সকল ধরনের মাছ ধরা বন্ধ ঘোষনা করা হয়েছে। এসময় কোন অসাধু জেলে যে সমুদ্রে মাছ শিকার করতে না পারে তাতে কোষ্টগার্ড সহ একাধিক টিম কাজ করছে।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:৩৫:৪৩   ৩৫৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ