![]()
ঝালকাঠি: কাঁঠালিয়ায় জমি ও রাস্তা নিয়ে বিরোধ মিমাংশা করলেন জেলা সহকারী জজ মো. আরিফ হোসেন। উপজেলার আমুয়া গ্রামের চাচা ভাতিজার মধ্যে জমি ও রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনায় আ. রশীদ বাদী হয়ে সহকারি জজ আদালতে মামলা করেন।
রোববার (১১ মে) দুপুর ১২টার দিকে উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি মিমাংসা করেন জেলা সহকারী জজ আরিফ হোসেন।
জানাগেছে, উপজেলার আমুয়া গ্রামের মৃত্যু হাসন আলীর ছেলে মো. আ. রশিদের সাথে জমি ও রাস্তা নিয়ে বিরোধ চলছে রিয়াজুল ইসলামের। এ ঘটনায় আ. রশিদ বাদী হয়ে জেলা সহকারি জজ আদালতে একটি বন্টন মামলা করেন। এতে রিয়াজুল ইসলামসহ বেশ কয়েকজনকে আসামী করেন। রোববার সহকারী জজ মো.আরিফ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মামলার বাদী ও বিবাদী এবং স্থানীয় লোকজনের উপস্থিতিতে বিরোধ মিমাংশা করেন।
মামলার বিবাদী রিয়াজুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলছিল। সহকারী জজ মো. আরিফ হোসেন স্যার এসে মিমাংসা করে দিলেন। এতে আমরা সন্তষ্ট। আমাদের মধ্যে এখন আর কোন বিরোধ নেই।
সহকারী জজ মো. আরিফ হোসেন জানান, মামলার বাদী ও বিবাদী (চাচা ভাতিজা) একমত হওয়ায় তাদের মধ্যে বিরোধ মিমাংশা করা সম্ভভ হয়েছে। এভাবে একজন বিচারক সরেজমিনে উপস্থিত হয়ে বিরোধ মিমাংশা করায় উপস্থিত লোকজন বিচারককে কৃতজ্ঞতা জানান।
আফ/আর
বাংলাদেশ সময়: ১৯:৪২:২১ ১৪৫ বার পঠিত | ● কাঁঠালিয়ায় ● জেলা সহকারী জজ ● ঝালকাঠি