ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় বিরোধ মিমাংসা করলেন জেলা সহকারী জজ আরিফ হোসেন

কাঁঠালিয়ায় বিরোধ মিমাংসা করলেন জেলা সহকারী জজ আরিফ হোসেন


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১১ মে ২০২৫


কাঁঠালিয়ায় বিরোধ মিমাংসা করলেন  জেলা সহকারী জজ আরিফ হোসেন

ঝালকাঠি: কাঁঠালিয়ায় জমি ও রাস্তা নিয়ে বিরোধ মিমাংশা করলেন জেলা সহকারী জজ মো. আরিফ হোসেন। উপজেলার আমুয়া গ্রামের চাচা ভাতিজার মধ্যে জমি ও রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনায় আ. রশীদ বাদী হয়ে সহকারি জজ আদালতে মামলা করেন।

রোববার (১১ মে) দুপুর ১২টার দিকে উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি মিমাংসা করেন জেলা সহকারী জজ আরিফ হোসেন।

জানাগেছে, উপজেলার আমুয়া গ্রামের মৃত্যু হাসন আলীর ছেলে মো. আ. রশিদের সাথে জমি ও রাস্তা নিয়ে বিরোধ চলছে রিয়াজুল ইসলামের। এ ঘটনায় আ. রশিদ বাদী হয়ে জেলা সহকারি জজ আদালতে একটি বন্টন মামলা করেন। এতে রিয়াজুল ইসলামসহ বেশ কয়েকজনকে আসামী করেন। রোববার সহকারী জজ মো.আরিফ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মামলার বাদী ও বিবাদী এবং স্থানীয় লোকজনের উপস্থিতিতে বিরোধ মিমাংশা করেন।

মামলার বিবাদী রিয়াজুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলছিল। সহকারী জজ মো. আরিফ হোসেন স্যার এসে মিমাংসা করে দিলেন। এতে আমরা সন্তষ্ট। আমাদের মধ্যে এখন আর কোন বিরোধ নেই।

সহকারী জজ মো. আরিফ হোসেন জানান, মামলার বাদী ও বিবাদী (চাচা  ভাতিজা) একমত হওয়ায় তাদের মধ্যে বিরোধ মিমাংশা করা সম্ভভ হয়েছে। এভাবে একজন বিচারক সরেজমিনে উপস্থিত হয়ে বিরোধ মিমাংশা করায় উপস্থিত লোকজন বিচারককে কৃতজ্ঞতা জানান।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:৪২:২১   ১৯৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ