![]()
পটুয়াখালী: বাউফল উপজেলায় তালগাছ থেকে পড়ে সোহান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পৌর শহরের র্ এ ঘটনা ঘটে।নিহত সোহান পৌরসভার তিন নং ওয়ার্ডেও আনোয়ার জোমাদ্দারের ছেলে। তিনি পেশায় এক জন দিন মজুর ছিলেন।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, সোহান টাকার বিনিময়ে মানুষের গাছ থেকে তাল ও নারিকেল পাড়ার পেশায় ছিলেন। সোমবার দুপুরের দিকে ওই ওয়ার্ডের মাওলানা আশরাফ আলীর মাদ্রাসা সংলগ্নএকটি তাল গাছে পানি তাল পাড়তে ওঠেন। এ সময় অসাবধানাতা বশত গাছ থেকে পড়ে যান।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সোহানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরজাহান বলেন,মস্তিকে অতিরিক্ত রক্তক্ষনের জন্য তার মৃত্যু হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন,এ বিষয়ে খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:০৫:৪১ ১৬০ বার পঠিত | ● বাউফল ● মৃত্যু ● যুবক