ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে পদক্ষেপ নেয়ার আহবান নতুনধারার

দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে পদক্ষেপ নেয়ার আহবান নতুনধারার


নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ মে ২০২৫


দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে পদক্ষেপ নেয়ার আহবান নতুনধারার

ঢাকা: অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলকে দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান ও সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা ১২ মে প্রেরিত এক বিবৃতিতে আরো বলেন, নির্মমভাবে বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধি দেশের মানুষকে আবারো ফ্যাসিস্ট শাসনামলকে স্মরণ করিয়ে দিচ্ছে। কারণ, ফ্যাসিস্ট আমলেও এভাবে জনগণের কথা না ভেবে দ্রব্যমূল্য বৃদ্ধিতে ইন্ধন যোগানো হয়েছে।

যদি দেশে এভাবে দ্রব্যমূল্য বাড়তে থাকে, দুর্নীতি চলতে থাকে, সাধারণ মানুষের কথা না ভেবে যেখানে সেখানে রাস্তা-ঘাট আটকে দিয়ে সমাবেশ করা হয়, তাহলে সাধারণ মানুষ আবারো নিরুপায় হয়ে আন্দোলনে নামতে বাধ্য হবে। শান্তিতে নোবেল বিজয়ী একজন বরেণ্য ব্যক্তির পরিচালিত দেশে সবার আগে দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে পদক্ষেপ নেয়া যেমন জরুরী, তেমনই জরুরী রাজনৈতিক অস্থিরতা কমিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। আর এই কাজগুলো করা না হলে অতিতের মত আবারো রাজপথে নামবে বারো বছর ধরে জনদাবি বাস্তবায়নের রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবি।

বিবৃতিতে মোমিন মেহেদী বলেন, আমরা স্পষ্ট করতে চাই- মঞ্চ- মোর্চা-মহাজোট বা যুগপৎ-এর আন্দোলনে বিশ্বাসী নয় নতুনধারা বাংলাদেশ এনডিবি। যে কারণে যেখানে সেখানে, যার তার সাথে গিয়ে আমরা রাজনৈতিক কথা বলতে পারি না। নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরের মত আজ ও আগামীতেও আলাদাভাবে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের কথা বলবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০২:০৯   ২০০ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ