ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফল-ঢাকা সড়ক পরিবহনে যাত্রী হয়রানির অভিযোগ

বাউফল-ঢাকা সড়ক পরিবহনে যাত্রী হয়রানির অভিযোগ


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: সোমবার, ১২ মে ২০২৫


বাউফল-ঢাকা সড়ক পরিবহনে যাত্রী হয়রানির অভিযোগ

পটুয়াখালী: বাউফল-ঢাকা রুটে সড়ক পরিবহনে যাত্রী হয়রানির অভিযোগ পাওয়া গেছে। প্রতিনিয়ত হয়রানি বেড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে চরম ক্ষোভের সষ্টি হয়েছে।
সুত্রে জানা গেছে, ঢাকার ধোলাইপাড় বাসষ্টান্ড থেকে প্রতিদিন চেয়ারম্যান, অন্তরা, মুন ও কিংস পরিবহনসহ বেশ কয়েকটি বাস আসা যাওয়া করে।এর মধ্যে বগা ফেরি পার হয়ে আদাবাড়িয়া ,নওমালা, দশমিনা উলানিয়া বাজার এক রুট, অপর দিকে বাউফল পৌরসভা ভায়া কালাইয়া দশমিনা একরুট।
যাত্রীদের অভিযোগ,ঢাকা থেকে বাউফল যাওয়ার সময় বাস কর্তৃপক্ষ বাউফলের যাত্রীদের সঙ্গে প্রতারনা করে উলানিয়া রুটের গাড়িতে তোলেন। পড়ে তাদের নামিয়ে দেন বগা ফেরিতে। অথচ বগা ফেরি থেকে বাউফল পৌরসভার বাসষ্টান্ড দুরত্ব ১৫ কিলোমিটার।
নুরুল ইসলাম মাসুম নামে এক যাত্রী অভিযোগ করে বলেন, গত রবিবার (১১ মে) সন্ধায় ধোলাইপাড় থেকে চেয়ারম্যান পরিবহনের টিকিট কাটেন। তাকে কর্তৃপক্ষ জানায় গাড়িটি বাউফল পৌরসভা হয়ে কালাইয়া ভায়া দশমিনা গিয়ে থামবে। অথচ গাড়িটি বগা ফেরি এসে আমাদের বাউফল যাত্রীদের নামিয়ে দিয়ে বলেন, এই গাড়ি উলানিয়া রুটে যাবে। তখন রাত সোয়া বারোটা। আমরা যাত্রীরা রীতি মতন হতবাক।
এ বি এম মিজানুর রহমান নামে এক সংবাদকর্মী বলেন, যাত্রীদের এই ধরনের হয়রানির অভিযোগ বাস কর্তৃপক্ষের বিরুদ্ধে দীর্ঘ দিনের। তারা যাত্রী সেবার নামে প্রতারনা করছেন।
এ বিষয়ে এই রুটের পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট মো. স্বপন মৃধা নামে এক ব্যক্তি বলেন, বিষয়টি দুঃখজনক। আমি মালিক পক্ষকে বিষয়টি অবহিত করবো।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৪:০১   ২৩৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ