ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মেজর হাফিজের সুস্থতা কামনায় দোয়া

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মেজর হাফিজের সুস্থতা কামনায় দোয়া


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: সোমবার, ১২ মে ২০২৫


সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও  মেজর হাফিজের সুস্থতা কামনায় দোয়া

ভোলা: লালমোহনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়, সাবেক সফল মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১২ মে) আসরবাদ লালমোহন উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ শহিদুল ইসলাম হাওলাদারেরে উদ্যোগে উপজেলার বাহাদুর চৌমুহনী জামিয়া ওসমানিয়া কওমী মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ফ্যাসীবাদী সরকারের বাঁধার কারণে সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীননেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসা পায়নি। তার প্রতি যে অন্যায় আচরণ করা হয়েছে, তার জবাব স্বৈরাচারী হাসিনা এখন পেয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, আহসান হাবীব জুয়েল, মোঃ আরিফ হোসেন সাত্তার, মোঃ সবুজ হাজারী, আবু কালাম, মোঃ মাসুদ মোল্লা, শাহাবুদ্দিন, মোঃ সাখাওয়াত, মোঃ কামরুল হাওলাদার, মোঃ রুহুল আমিন, মোঃ আব্বাস ডিলার প্রমুখ। মাহফিলে অংশগ্রহণকারীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সফল স্বদেশ প্রত্যাবর্তনে এবং সকলের দ্রুত সুস্থতা কামনা করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। দোয়া মোনাজাত পরিচালনা করে হাফেজ মাওলানা মো. কামাল হোসেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৭:৫৮   ২০১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ