ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » টাকার বিনিময়ে নতুন লোকজনদের অন্তর্ভুক্তের প্রতিবাদে মানববন্ধন

টাকার বিনিময়ে নতুন লোকজনদের অন্তর্ভুক্তের প্রতিবাদে মানববন্ধন


এন.এম হামিদী,( নীলফামারী )
প্রকাশ: সোমবার, ১২ মে ২০২৫


টাকার বিনিময়ে নতুন লোকজনদের অন্তর্ভুক্তের প্রতিবাদে মানববন্ধন

নীলফামারী: সৈয়দপুরে মাটি কাটার কর্মসূচিতে সুবিধাভোগীদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে নতুন লোকজনদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
সোমবার (১২মে) দুপুরে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসের সামনে খাতামধুপুর ইউনিয়নের মাটি কাটা কর্মসূচির সুবিধাভোগীরা এ মানববন্ধন করেন। মানববন্ধনে খাতামধুপুর ইউনিয়নের প্রায় শতাধিক মাটি কাটার কর্মসূচির সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
এসময় ৮নং ওয়ার্ডের শাল্টিবাড়ি গ্রামের রবিউল ইসলামের স্ত্রী সুবিধাভোগী মোছাঃ সাথী বেগম বলেন, খাতামধুপুর ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য মেরিনার স্বামী ফজলার রহমান ও ৮নং ওয়ার্ডের ইউ’পি সদস্য আব্দুল মান্নান আমাদের মাটি কাটার কর্মসূচি থেকে বাদ দিয়ে নতুন লোকজনকে অর্থের বিনিময়ে নিচ্ছে। আমাদের দোষ কোথায়, আমরা গরিব মানুষ আমরা প্রশাসনের নিকট এর ন‍্যায় বিচার চাই।
এদিকে খাতামধুপুর ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য মেরিনার স্বামী ফজলার রহমান বলেন, প‍্যানেল চেয়ারম্যান এবং ইউ’পি সচিব তারা মাটি কাটার কর্মসূচিতে নতুন লোকজন নেয়ার জন্য মাইকিং করছে তাদের সাথে কথা বলেন। অর্থের বিনিময়ে লোকজন নেয়ার সম্পর্কে তিনি জানেন না বলে এ প্রতিনিধিকে তিনি জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৩:৩৫   ২৮৮ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ