ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

পাইকগাছায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন


পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ মে ২০২৫


পাইকগাছায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

খুলনা: পাইকগাছায় উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য তুষার কান্তি মণ্ডল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। সোমবার দুপুরে উপজেলা বিএনপির অস্হায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে তুষার কান্তি মণ্ডল বলেন, গত ৯ মে মৎস্য ঘের ব্যবসায়ী মাসফিয়ার রহমান সবুজ সাংবাদিকদের কাছে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ করেন। তিনি আমাকে সন্ত্রাসীদের আশ্রয়দাতা হিসেবে আখ্যায়িত করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন। এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।
তিনি আরও বলেন, এই অপপ্রচার রাজনৈতিক প্রতিহিংসার অংশ এবং আমার সম্মানহানির উদ্দেশ্যে করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, আব্দুল মজিদ গোলদার, অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন, শেখ ইমামুল, মো. নাজির সরদার, আবু মুছা, হুরায়রা বাদশা, মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৭:৪৭   ১৮৮ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ