ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

পাইকগাছায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: সোমবার, ১২ মে ২০২৫


পাইকগাছায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

খুলনা: পাইকগাছা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার সকালে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত সত্যজিৎ সরদারের মাধ্যমে মামলাটি দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেছেন বক্তারা।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গাজী মিজানুর রহমান মন্টুর বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এলাকাজুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। পরে কপোতাক্ষ মার্কেটের সামনে চৌরাস্তার মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রদল আহ্বায়ক সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান। সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ ইউনুছ মোল্লা।
বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, জেলা বিএনপির সদস্য শেখ ইমাদুল ইসলাম, যুবদল নেতা তৌহিদুজ্জামান মুকুল, সাংবাদিক আব্দুল গফুর, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, পৌর বিএনপির কামাল আহমেদ সেলিম নেওয়াজ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্তিক, ব্যবসায়ী জিএম শুকুরুজ্জামান, শিবপদ মন্ডল, বিল্লাল হোসেন, রেজাউল ইসলাম, মাষ্টার জয়দেব কুমার রায় সহ অনেকেই।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতা ও দেলুটী ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী শিবপদ সরদার ও সত্যজিৎ সরদার নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তারা চাঁদাবাজি, দখলবাজি ও বিএনপি নেতাদের হয়রানির সঙ্গে সরাসরি সম্পৃক্ত।
বক্তারা আরও বলেন, সম্প্রতি ৭০০ বিঘা চিংড়ি ঘের দখলে ব্যর্থ হয়ে বিএনপির একটি বিতর্কিত অংশের মদদে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, পৌর বিএনপির আহবায়ক আসলাম পারভেজ সহ ১২ নেতাকর্মীর নামে মিথ্যা চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে।
সভায় অভিযোগ করা হয়, বিএনপির ভেতর ‘১/১১’র প্রেতাত্মা’ হিসেবে পরিচিত একটি চক্র দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসের মাধ্যমে দলের ভিতরে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করছে এবং তৃণমূল নেতাকর্মীরা হতাশ ও নিরুৎসাহিত হচ্ছেন।
এছাড়া সম্প্রতি শ্রমিকলীগ নেতা আরাফাত হোসেন স্বপ্নীলকে থানা থেকে ছাড়াতে তদবির চালানো হয়েছে বলেও অভিযোগ ওঠে, ওই সময় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন বলে উল্লেখ করেন তারা।
পরিশেষ সভার মাধ্যমে বক্তারা আগামী ৭ দিনের মধ্যে সত্যজিৎ, শিবপদ ও তাদের গডফাদারসহ সংশ্লিষ্ট চক্রের সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৩:৪৯   ১০৮ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল
ভুয়া তালাকনামায় বিয়ে,কাজীর বিরুদ্ধে আদালতে মামলা
মহম্মদপুরে শিশুকে ধর্ষণ চেষ্টা,অভিযুক্ত আটক
বিএনপির নেতার ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের বোমা ও গুলি নিক্ষেপ,আহত ১
ভেড়ামারা দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা



আর্কাইভ