![]()
কুড়িগ্রাম: নিখোঁজ হওয়ার ৩দিন পর দুই ভাইয়ের মরদেহ উদ্ধার। সোমবার ১২ মে দুপুরে হাতিয়া ভবেশ এলাকায় স্থানীয়রা মরদেহ দুটি দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে উলিপুর থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। নদীতে গোষল করতে গিয়ে নিখোজ হয় দুই ভাই। খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়ে গত কাল বরিবার অভিযান প্রত্যাহার করে।
জানা গেছে গত শনিবার (১১মে) উপজেলার বুড়াবুড়ি জলংগারকুঠি গ্রামে ব্রম্মপুত্র নদে গোসলে গিয়ে ডুবে যায় ইব্রাহিম আলী(১২)ও ইমরান আলী(৮) নামের দুই ভাই। এর পর থেকে তাদের আর খোজ মেলেনি। খবর পেয়ে পুলিশ ও উলিপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ও স্থনীয়দের সহায়তায় দিন ভর উদ্ধার অভিযান চালিয়ে নিখোজ দুই ভাইকে উদ্ধার করতে পারেনি। ইমরান আলী ও ইব্রাহিম আলী ছোট বেলা থেকে চরের বাসিন্দা নানা ইসলাম আলীর বাড়ীতে থাকে।
উলিপুর ফায়ার সার্ভিসের ষ্টোশন লিডার আব্দুর রাজ্জাক মন্ডল বলেন, স্থানীয়রা লাশ দেখে আমাদের খবর দেয় আমরা গিয়ে মরদেহ দুটি উদ্ধার করি।
উলিপুর থানার ওসি মো. জিল্লুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:২৫:৩৮ ২৭৪ বার পঠিত | ● উদ্ধার ● নিখোঁজ ● ব্রম্মপুত্র নদ ● মরদেহ