ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খেলা » কলাপাড়ায় জমকালো আয়োজনে ফুটবল লীগ টুর্নামেন্ট উদ্বোধন

কলাপাড়ায় জমকালো আয়োজনে ফুটবল লীগ টুর্নামেন্ট উদ্বোধন


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: সোমবার, ১২ মে ২০২৫


কলাপাড়ায় জমকালো আয়োজনে ফুটবল লীগ টুর্নামেন্ট উদ্বোধন

পটুয়াখালী: কলাপাড়ায় “মাদককে না বলি খেলাধুলকে হা বলি” এই স্লোগানকে সামনে রেখে জমকালো আয়োজনে ফুটবল লিগ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।

সোমবার (১২ মে) বিকেল চারটায় উপজেলা প্রশাসন খেলার মাঠে কলাপাড়া বাজার ব্যবসায়ী আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধনী দিনের খেলায় দুটি দল অংশগ্রহণ করে। তারা হলেন গাজী ফুটবল একাদশ লালুয়া বনাম কলাপাড়া পৌরসভা ৫ নং ওয়ার্ড চিংগুরিয়া ফুটবল একাদশ।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন। খেলার শুরুতে কোরআন তেলোয়াত, জাতীয় পতাকা উত্তোলন, দলীয় নৃত্য ও বেলুন উড়িয়ে ফুটবল খেলা শুরু করা হয়।

এ ফুটবল লিগ টুর্নামেন্ট পরিচালনা করেন আরিফ সিকদার ও সুমন মল্লিক। ফুটবল লীগ টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করবে। এ সময় উদ্বোধনী খেলার ধারাভাষ্যে ছিলেন কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক হাজী রিমন শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপি সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার।

এ সময় কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.কালাম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিন্টু সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৯:১৪   ১১৫৫ বার পঠিত  |      







খেলা থেকে আরও...


১৬ বছর বয়সী জার্মান ফুটবলারকে দলে ভেড়াল বার্সেলোনা
ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে দলবদলে বসুন্ধরা কিংস
আজ চ্যাম্পিয়নস লিগের ড্র, কার সঙ্গে খেলবে পিএসজি-রিয়াল-বার্সা?
‘আমি চাই না আপনারা কোচ হয়ে বিদেশ সফরে যান’—ফেডারেশন কর্তাদের ক্রীড়া প্রতিমন্ত্রী
২২ বছরের অপেক্ষা শেষে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট, এখন আরও ম্যাচ আয়োজন করতে চায় ডারউইন



আর্কাইভ