ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ ২০২৬


লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

ভোলা: লালমোহন উপজেলায় ভূমিহীনদের খাস জমি নিজের দাবি করে তরমুজ চাষিদের কাছ থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে শিপন মাতাব্বর নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী চাষিরা।
অভিযোগ করে তরমুজ চাষি আলম, শফিক, রুবেল, আল-আমিন, কালু ও রফিক বলেন, আমরা চর কচুয়াখালীর বাসিন্দা। ওই চরে বিগত কয়েক বছর ধরে জমি লগ্নি রেখে তরমুজ চাষ করছি। এ বছর পশ্চিম চরউমেদ ইউনিয়নের বিএনপির নেতা শিপন মাতাব্বর আমাদের বলেন যেসব জমিতে তরমুজ চাষ করবো ওই জমি তার। ওই জমিতে তরমুজ চাষ করতে হলে শিপন মাতাব্বরকে লগ্নি বাবদ টাকা দিতে হবে। এরপর তিন ধাপে তাকে মোট ১৫ লাখ টাকা দিয়েছি। তাকে টাকা দিয়ে আমরা জমিতে তরমুজ চাষ শুরু করি। আমাদের থেকে টাকা নিয়ে তিনি ঢাকায় চলে যান।
তারা আরও বলেন, শিপন মাতাব্বর ঢাকায় বসে পশ্চিম চরউমেদ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক নূরউদ্দিন আমাদের কাছ থেকে চাঁদা নিয়েছে বলে নিজের ফেসবুকে পোস্ট করেন। যা পুরোপুরি মিথ্যা। প্রভাষক নূরউদ্দিন আমাদের কাছে কখনো চাঁদা চাননি। আমাদের বরাৎ দিয়ে শিপন মাতাব্বর যে মিথ্যা কথা রটিয়েছে তার জন্য আমরা প্রতিবাদ জানাই। একইসঙ্গে ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী মেজর হাফিজ উদ্দিন আহমেদের কাছে অনুরোধ করছি তিনি যেন শিপন মাতাব্বরের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
অভিযোগের ব্যাপারে শিপন মাতাব্বর জানান, ওই চরে আমাদের জমি রয়েছে। ওই জমিই চাষিদের লগ্নি হিসেবে দিয়েছি। তার বাহিরে কোনো জমি আমি লগ্নি লাগাইনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।

এন/আর

বাংলাদেশ সময়: ২১:২০:৫৬   ১০৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ