ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খেলা » চন্দনাইশে শহীদ জিয়া গোল্ডকাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

চন্দনাইশে শহীদ জিয়া গোল্ডকাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল


চন্দনাইশ( চট্রগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫


চন্দনাইশে শহীদ জিয়া গোল্ডকাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
চট্টগ্রাম: চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাশিমপুর বড়পাড়া বিএনপি পরিবার কর্তৃক প্রথম বারের মত আয়োজিত ‘শহীদ জিয়া গোল্ডকাপ মিনি ফুটবল টুর্ণামেন্ট’ এর ফাইনাল খেলা শুক্রবার বিকালে দক্ষিণ হাশিমপুর বড়পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে ময়নার বাপের বাড়ি ফুটবল দলকে ট্রাইবেকারে পরাজিত করে অক্সিজেন শহীদ নগর টিম কালা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও নগদ ২৫ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ট্রফি ও নগদ ১৫ হাজার টাকা উপহার দেন। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের ইশতিয়াক হোসেন শিশির।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী। উদ্বোধক ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মোহাম্মদ মনজুর আলম।

ইউপি সদস্য মোহাম্মদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন- চন্দনাইশ উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক বাহাউদ্দীন চৌধুরী, চন্দনাইশ পৌরসভা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মোহাম্মদ বখতিয়ার উদ্দীন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ চন্দনাইশ পৌরসভার সাধারণ সম্পাদক মোহাম্মদ তসলিম উদ্দীন, শহীদ জিয়া প্রজন্ম দল নেতা মোহাম্মদ লোকমান হাকিম, যুবদল নেতা আব্দুল আজিজ, ব্যবসায়ী আবুল হোসেন, ফারুক, নাজিম, আবু ছৈয়দ, হাছান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির তৌহিদ, কায়সার, মান্না, শাকিল, ইয়াছিন, বরাত, বোরহান, সাহেদ, সাকিব, মোরশেদ প্রমূখ।

এইচ/এন

বাংলাদেশ সময়: ১৯:০৯:৪৮   ৩০৪০ বার পঠিত  | ●   ●   ●   ●







খেলা থেকে আরও...


● পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত, তবু ফাঁকা গ্যালারি
● সিঙ্গাপুর ম্যাচে ঘুরে দাঁড়াতে প্রস্তুত বাংলাদেশ, জয়ের তাড়নায় শমিত
● ব্রাইটনের মাঠে ৩–০ গোলে হারল আর্সেনাল
● নারী ফুটবলারদের প্রেরণায় আদর্শ হতে পারে ঐশীর গাওয়া থিম সং
● ১৬ বছর বয়সী জার্মান ফুটবলারকে দলে ভেড়াল বার্সেলোনা



আর্কাইভ