ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে এলাকাবাসী পেলো কাঠের সেতু

চাটমোহরে এলাকাবাসী পেলো কাঠের সেতু


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ ২০২৬


 চাটমোহরে এলাকাবাসী পেলো কাঠের সেতু
পাবনা: চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের খন্দবাড়িয়া গ্রামে যাতায়াতের একমাত্র মাধ্যম বাঁশের তৈরী একটা ভাঙ্গা সাঁকো। খন্দবাড়িয়া গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি যাতায়াতের একমাত্র পথে বাধা হয়ে থাকা খালের উপর একটি পাকা সেতুর। এলাকাবাসী নিজেদের তৈরি করা বাঁশের একটা ভাঙ্গা সাকো দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতো। গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি একটি সেতু বা কালভার্টের।

এজন্য তারা বিভিন্ন সময় আবেদন-নিবেদন করেছেন সংশ্লিষ্ট দপ্তরে। দ্বারস্থ হয়েছেন জনপ্রতিনিধিদের কাছেও। কিন্তু কোন সুরাহা হয়নি। অবশেষে এলাকাবাসী বাঁশের সেতু স্থলে পেলো একটি কাঠের সেতু।

সম্প্রতি ২০২৫-২০২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় পাবনা জেলা প্রশাসকের অনুকূলে বরাদ্দকৃত অর্থ থেকে খন্দবাড়িয়া বটতলা সংলগ্ন খালের উপর ৯৪ ফুট দৈর্ঘ্য একটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। এতে বরাদ্দ দেওয়া হয় ৪ লাখ টাকা।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তরে কালভার্ট নির্মাণের প্রস্তাব প্রেরণ করা হয়েছে। প্রস্তাব অনুমোদন সাপেক্ষে টেন্ডারের মাধ্যমে নির্মাণ সময় সাপেক্ষ ব্যাপার। তাই খন্দবাড়িয়ার মানুষের কষ্ট সাময়িক লাঘবের জন্য একটা কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। তিনি ভারী যানবাহন বা মালামাল বহনে সতর্কতার সাথে কাঠের সেতুটি ব্যবহার করার জন্য অনুরোধ জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫২:৩৩   ১৭৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ