ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে বারি-১৪ জাতের সরিষা চাষে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

সুজানগরে বারি-১৪ জাতের সরিষা চাষে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: সোমবার, ৯ মার্চ ২০২৬


 সুজানগরে বারি-১৪ জাতের সরিষা চাষে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

পাবনা: সুজানগর উপজেলায় বারি- ১৪ জাতের সরিষা উৎপাদন প্রযুক্তি বিষয়ে মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প(১ম সংশোধিত) এর আওতায় সোমবার উপজেলার ভায়নায় কৃষকদের নিয়ে এ মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভার আয়োজন করে সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি অফিসার মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ রাফিউল ইসলাম।

মাঠ দিবসে কৃষকদের উদ্দেশ্যে অতিথিবৃন্দ জানান, বারি-১৪ জাতের সরিষা ৭৫ দিন থেকে ৮০ দিনের মধ্যে কর্তন করা যায়। প্রতিবিঘায় ফলন হয় পাঁচমণের অধিক। এতে দুই ফসলি জমি তিন ফসলি জমিতে রূপান্তর হয় এবং ফসলের নিবিড়তা বৃদ্ধি পায়। কৃষক আমন ধান করার পরে অল্প সময়ের জন্য বারি- ১৪ জাতের সরিষা চাষ শেষে সহজেই বোরো ধান আবাদ করতে পারেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৭:০৫   ১৭৬ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ