ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ময়মনসিংহ-২ আসনে ভোটে কারচুপির অভিযোগ, ব্যালট সংরক্ষণে আদালতের নির্দেশ

ময়মনসিংহ-২ আসনে ভোটে কারচুপির অভিযোগ, ব্যালট সংরক্ষণে আদালতের নির্দেশ


আব্দুর রউফ,তারাকান্দা (ময়মনসিংহ)
প্রকাশ: সোমবার, ৯ মার্চ ২০২৬


 ময়মনসিংহ-২ আসনে ভোটে কারচুপির অভিযোগ, ব্যালট সংরক্ষণে আদালতের নির্দেশ

ময়মনসিংহ: ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের নির্বাচনে ভোট কারচুপির অভিযোগের প্রেক্ষিতে ব্যবহৃত ব্যালট পেপার ও রেজাল্ট শিট সংরক্ষণ করে আদালতের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (৯ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক নির্বাচনী ট্রাইব্যুনালে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
আদালতের নির্দেশনায় সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে ময়মনসিংহ-২ আসনের নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ সব গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণ করে আদালতের নির্দেশনা অনুযায়ী নিরাপদ হেফাজতে রাখার কথা বলা হয়েছে।

রিট আবেদনে অভিযোগ করা হয়, নির্বাচনের সময় বিভিন্ন কেন্দ্রে ভোট কারচুপি, অনিয়ম ও প্রভাব বিস্তারের ঘটনা ঘটেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষণ অত্যন্ত জরুরি বলে উল্লেখ করা হয়।

আদালত বিষয়টির গুরুত্ব বিবেচনা করে অভিযোগ তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট সব নথিপত্র সংরক্ষণের নির্দেশ দেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।
উল্লেখ্য, ময়মনসিংহ-২ আসনের নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। এ আসনে প্রায় ২৮ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি মুহাম্মদুল্লাহ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৬:২০   ১৪৬ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ