ঢাকা    রবিবার, ১ নভেম্বর ২০২৬
শিরোনাম
• ৭৫ বছরেও থামেনি বারেকের জীবনসংগ্রাম, শাপলা বিক্রিতে চলে সাতজনের সংসার • চীনা যুবককে বিয়ে করে আলোচনায় ফরিদপুরের কলেজছাত্রী • প্রেমের টানে দেশ ছাড়লেন চীনা তরুণ, ফরিদপুরে কলেজছাত্রীকে বিয়ে • চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোডাউন • চাটমোহরে মুক্তিযোদ্ধার ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট • সুজানগর পৌর শ্রমিক দলের উদ্যোগে বাউল উৎসব • সংসারের বোঝা কাঁধে নিয়ে বৃদ্ধ বারেকের সংগ্রামী জীবন • মানবপাচার ও প্রতারণার অভিযোগ তদন্ত করে শাস্তির দাবিতে মানববন্ধন • কালীগঞ্জে দারুন নাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা • ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খেলা » সুজানগরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

সুজানগরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫


 সুজানগরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

পাবনা: সুজানগরে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর) বিকেল ৪টায় সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেনের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন।

অন্যদের মাঝে বক্তব্য দেন নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক , উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ও মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহাতাব উদ্দিন প্রমুখ।

২ দিনব্যাপী সুজানগরে অনুষ্ঠিত ৫২তম গ্রীষ্মকালীন এ ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল, হ্যান্ডফল, কাবাডি, দাবা ও সাঁতার সহ বিভিন্ন ইভেন্টে উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, জাতির ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ দেহে সুস্থ মনের অধিকারী করতে হলে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও মনোযোগী হতে হবে। এ সময় তিনি আরো বলেন, ক্রীড়াই পারে তরুণ প্রজন্মকে মাদক, জঙ্গিবাদ ও সকল অশুভ পথ থেকে দূরে রাখতে। খেলাধুলার মাধ্যমে যেমন শারীরিক ও মানসিক বিকাশ ঘটে, তেমনি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলী তৈরি হয়। সুজানগর উপজেলার শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করবে, এটাই আমাদের প্রত্যাশা বলেও জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০৪:৪৪   ১০৬৬ বার পঠিত  | ●   ●   ●   ●







খেলা থেকে আরও...


● অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গোলের অপেক্ষায় নয়, গোল করতে চায় বাংলাদেশ
● আম্পায়ারের নির্দেশ অমান্য করে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার আফসার জাজাই
● যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া
● পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত, তবু ফাঁকা গ্যালারি
● সিঙ্গাপুর ম্যাচে ঘুরে দাঁড়াতে প্রস্তুত বাংলাদেশ, জয়ের তাড়নায় শমিত



আর্কাইভ