ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার • লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু • কয়রায় মাদ্রাসার ১২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ • সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা • সুজানগরের মেধাবী শিক্ষার্থী রোমানের স্বপ্ন থামল সড়কে, শোকে স্তব্ধ স্বজনেরা • দোহারে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা • আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার • সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত • আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা-বাবা

মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা-বাবা


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫


মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা-বাবা

ভোলা: বাবা মায়ের আদরের ছেলে মো. জহির (২৫)। সে ভোলা জেলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গাইমারা এলাকার মো. কাঞ্চন মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরে জহির মাদক গ্রহণ করে বাবা মায়ের সাথে খারাপ আচরণ ও মাতলামি শুরু করে। বাবা মা চোখের সামনে ছেলেকে মাদক সেবন অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে জহিরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।

এরপর লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শাহ আজিজ বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদক সেবনের অভিযোগে জহিরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার শাহ আজিজ জানান, ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়েছে এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৯:৫০   ৪৯৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
● আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
● আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
● আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন
● কাউখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা



আর্কাইভ