ঢাকা শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
এশিয়ান গেমস হকির সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ক্রীড়াঙ্গনে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই গ্যালারি পূর্ণ থাকার দৃশ্য। তবে আজকের চিত্র ছিল একেবারেই ভিন্ন। দুই দলের ফাইনালে ওঠার লড়াইয়ে দিনের ম্যাচে গ্যালারি ছিল প্রায় শূন্য।
ভারত-পাকিস্তান হকির দ্বৈরথ এশিয়ান গেমসের অন্যতম আকর্ষণ। তবে গিফুর গ্রিন প্রিফেকচার স্টেডিয়ামে দেখা গেল ভিন্ন চিত্র। ভারতের ম্যাচে গ্যালারির এক অংশে ছিলেন কয়েকজন সমর্থক। পাকিস্তানের কোনো সমর্থককে চোখে পড়েনি। ভারত-পাকিস্তান হকিতে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না।
পাক-ভারত দ্বৈরথ দেখতে এসেছিলেন আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি তৈয়ব ইকরাম। প্রেসবক্সের পাশে ভিআইপি লাউঞ্জে এই প্রতিবেদকের সঙ্গে তার সাক্ষাৎ হয়। পাক-ভারত ম্যাচে গ্যালারির শূন্যতা নিয়ে তিনি বলেন, ‘গ্যালারি এক পাশ ভরেছে, আরেক পাশ খালি।’
গ্যালারির যে পাশটি পূর্ণ ছিল, সেখানে ছিলেন বাংলাদেশ-শ্রীলঙ্কার খেলোয়াড় এবং এশিয়ান হকি ফেডারেশনের কর্মকর্তারা। অন্য পাশে ছিলেন গণমাধ্যমকর্মীরা। ভারতের একাধিক সাংবাদিক জানান, ‘ভারত-পাকিস্তান ম্যাচে এত কম দর্শক আগে কখনও দেখিনি। গিফু শহর থেকে দূরত্ব বেশি হওয়ায় দর্শক সেভাবে আসেনি।’
এক সময় পাকিস্তান বিশ্ব হকিতে দাপট দেখিয়েছে। এরপর ভারতের সঙ্গে বেশ কয়েক বছর সেভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। নেদারল্যান্ডসে বিশ্বকাপ হকিতে পাকিস্তান ৫-৩ গোলে হেরেছিল। আজ এশিয়ান গেমসে ভারত একপর্যায়ে ৩-১ গোলে এগিয়ে ছিল। শেষ কোয়ার্টারে পাকিস্তান ৩-৩ গোলে সমতা ফেরায়।
তবে অন্তিম মুহূর্তে গোল করে ভারত ফাইনালে ওঠে। মাঠে অনেক দিন পর উত্তাপ ছড়ালেও গ্যালারি ছিল শূন্য। যা পাক-ভারত হকির আবহের সঙ্গে বড্ড বেমানান।
এন/ এস
বাংলাদেশ সময়: ০:০৬:০২ ১৪ বার পঠিত | ● পাকিস্তান ● ভারত ● হারিয়ে ফাইনাল