ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে দাম্পত্য দ্বন্দ্বের জেরে স্বামী-স্ত্রী খুন

দোহারে দাম্পত্য দ্বন্দ্বের জেরে স্বামী-স্ত্রী খুন


মাহবুবুর রহমান টিপু, ( ঢাকা )
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫


দোহারে দাম্পত্য দ্বন্দ্বের জেরে স্বামী-স্ত্রী খুন

ঢাকা: দোহার উপজেলায় দাম্পত্য দ্বন্দ্বের জেরে স্বামী-স্ত্রী দুইজনই খুন হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার বিলাশপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের আলমখার চরের শাহআলমের মেয়ে জয়গন বেগম(৪৫) ও নিহতের দ্বিতীয় স্বামী একই ইউনিয়নের মৃত.আহাম্মদ আলী হাওলাদারের বড় ছেলে আইযুব আলী হাওলাদার।
দোহার থানা পুলিশ বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে সুরতহাল শেষে লাশ দুটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নিহত আইযুব আলী ৮/৯ বছর পূর্বে একই ইউনিয়নের কুতুবপুর গ্রামের আলমখার চরের শাহআলমের মেয়ে স্বামী পরিত্যক্ত জয়গন বেগমকে বিয়ে করেন। এ সময়ে জয়গনের ঘরে আগের ঘরের সাগর মিয়া নামে এক নাবালক ছেলে ছিল। সে সময়ে আইযুব আলী হাওলাদার চার ছেলে-মেয়ে রেখে আলমখার চরের জয়গন বেগমকে বিয়ে করেন এবং সেখানে জমি কিনে বাড়ি করে বসবাস শুরু করেন।

চলতি বছরে আইযুব আলী তার দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়ে দেনা-পাওনা চুকিয়ে প্রথম স্ত্রী ও ছেলে-সন্তানদের কাছে ফিরে যান। একপর্যায়ে আলমখার চরে কেনা জমিতে বাড়িঘর ছেড়ে দিতে বললে নিহত জয়গন বেগম ,তার ছেলে সাগর মিয়া(২৪),শ্যালক রিপন(৩৪) ও তার ছোট বোনের জামাই রফিকুল ইসলাম(৪০) সময় নেন বাড়িঘর ছেড়ে দিতে।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে আলমখার চরে তার বাড়িতে গেলে দখল নিয়ে তর্ক বাধেঁ জয়গন বেগমের সাথে। এ সময়ে ক্ষিপ্ত হয়ে নিহত আইযুব আলী দাঁ দিয়ে কোপায় জয়গন বেগমকে। জয়গনের আর্তচিৎকারে তার ছেলে সাগর মিয়া,শ্যালক রিপন ও তার ছোট বোনের জামাই রফিকুল ইসলাম মিলে আইযুব আলীর হাতের দাঁ ছিনিয়ে নিয়ে তাকে এলোপাথারী কুপিয়ে মৃত্য নিশ্চিত করেন। এক পর্যায়ে ঘরে থাকা কিটনাশক আইযুব আলীর মুখে ঢেলে উভয়কে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক জয়গনকে মৃত ঘোষনা করে মূমুর্ষ আইযুব আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পথে আইযুব আলীর মৃত্য হয়।
এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক মীম আক্তার জানান, জয়গনের সারা শরীরে একাধিক গভীর ক্ষত রয়েছে। ধারনা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরনের কারনে তার মৃত্য হয়েছে। অপর আইযুব আলীকে মূমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরনের পথে তারও মৃত্য ঘটে। তার শরীরে ও পেটে একাধিক গভীর ক্ষত রয়েছে।
এ বিষয়ে নিহতের দুই ভাই আশরাফ হাওলাদার ও শাহেব আলী হাওলাদার জানান, প্রায় নয় মাস হয়ে গেছে তালাকের। সে সময়ে তার ভাই আইযুব আলী সমস্ত দেনাপাওনা চুকিয়ে দিয়েছেন জয়গনকে। ভাইয়ের ক্রয়কৃত সম্পত্তিতে জয়গন,তার ছেলে ও ছোট বোনের জামাই রফিকুল বাড়িঘর নির্মান করে থাকতেন। সবাইকে বাড়িঘর বুঝিয়ে দিতে বলার পরও তারা দখল বুঝিয়ে না দিয়ে পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করেছে। আমরা এই হত্যার বিছার চাই।
এ বিষয়ে নিহত আইযুব আলীর প্রথম ঘরের বড় ছেলে আনোয়ার(৩৩) জানান, আমরা তিন ভাই-এক বোন আছি। বাবাকে সব ছেড়ে দিয়ে আমাদের সাথে থাকতে বলেছি। কিন্ত বাবা সম্পত্তির কারনে একা-একা গিয়ে এই নৃশংস হত্যার স্বীকার হউন। আমরা এই হত্যার বিচার চাই।
অপরদিকে ঘটনার পর থেকেই নিহত জয়গনের ছেলে সাগর মিয়া,শ্যালক রিপন ও তার ছোট বোনের জামাই রফিকুল ইসলাম পলাতক রয়েছেন বলে জানান পুলিশ।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.হাসান আলী জানান,পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি দাঁ ও একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে।পৃথক দুটি লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরনের প্রস্তুতি শেষ পর্যায়ে। কোন পক্ষই এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের করেন নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১০:২১   ৩১১ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
মধুখালীতে গাঁজাসহ ‘হাতকাটা রাজিব’ গ্রেপ্তার
সদরপুরে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
দোহারে ইট ভাটায় পুড়ছে কৃষকের স্বপ্ন, কাটছে ফসলী জমি
ভূঞাপুরে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে প্রার্থীতা ঘোষণা করলেন সেলিনা



আর্কাইভ