ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ ২০২৬


কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
গাজীপুর: কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল- আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার- সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় মহিলা সংস্থার উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, উপজেলা কৃষি অফিসার মোরসালিন মেহেদী, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শিরিনা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইশরাত জাহান, নারী উদ্যোক্তা শম্পা নন্দী বীর, প্রশিক্ষার্থী রাত্রি আক্তার প্রমুখ।
নারী উদ্যোক্তা শম্পা নন্দী বীর বলেন, যারা নারী উদ্যোক্তা তারা আর্থিকভাবে স্বচ্ছল নয়। তাদের স্বচ্ছল করতে সরকারকে আর্থিক ঋণের ব্যবস্থা করতে হবে। পণ্যগুলো বাজারজাত করতে সপ্তাহে একদিন উম্মুক্ত স্থানে মেলার আয়োজন করার উদ্যোগ গ্রহণ করলে ভালো হবে। নারীদের কাজ ও মেধাকে প্রাধান্য দিতে হবে। অন্য উপজেলা থেকে কালীগঞ্জের নারীরা অনেক পিছিয়ে রয়েছে।
সভায় বক্তারা বলেন, মেয়েদের মতামতকে গুরুত্ব দেয়া দরকার। পরিবার থেকে অধিকার সুরক্ষা করতে হবে। ১৯৯৪ সালে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উপবৃত্তি দিয়ে মেয়েদের ঘর থেকে বাইরে নিয়ে এসেছে। মেয়েদের স্কুলমুখী করেছেন। সেই থেকে মেয়েরা কর্ম ও মেধা দিয়ে পরিবার, সমাজ ও দেশের জন্য কাজ করে যাচ্ছেন। বর্তমানে মেধায় ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। মেয়েদের শিক্ষিত ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে হবে। তারাও বাবা-মার দায়িত্ব নিতে পারেন। পুরুষের তুলনায় নারী দুই থেকে তিন গুণ পরিশ্রম করে থাকেন। নারীরা পরিবারের জন্য যেই শ্রম ও ত্যাগ করে পুরুষরা সেটা স্বীকার করতে চায় না। তারপরেও নারীরা পিছিয়ে নেই। সব স্থানে মেধা ও যোগ্যতায় তারা এগিয়ে যাচ্ছেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, উপজেলা প্রকৌশলী রেজাউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, উপজেলা সমবায় অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন, উপজেলা তথ্যসেবা অফিসার সোহা তামান্নাসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন ট্রেডের প্রশিক্ষার্থী এবং স্কুল শিক্ষার্থীরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫১:৫০   ৯৩ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও
কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা
দোহারকে অপরাধমুক্ত ও নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন:ওসি আবু বক্কর সিদ্দিক
ভূঞাপুরে মাদকসেবির কারাদণ্ড



আর্কাইভ