ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় স্কুল শিক্ষক ছোট ভাইয়ের মারধরের শিকার বড় ভাই

কাঁঠালিয়ায় স্কুল শিক্ষক ছোট ভাইয়ের মারধরের শিকার বড় ভাই


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ ২০২৬


কাঁঠালিয়ায় স্কুল শিক্ষক ছোট ভাইয়ের মারধরের শিকার বড় ভাই

ঝালকাঠি: কাঁঠালিয়ায় গাছের শুকনো পাতা কুড়ানোকে কেন্দ্র করে বড় ভাই আবদুস ছোবাহান সিকদার (৬০) কে মারধর করার অভিযোগ আপন ছোট ভাই স্কুল শিক্ষক মানিক সিকদারের বিরুদ্ধে। গত রোববার (৮ মার্চ) উপজেলার পুর্ব ছিটকি গ্রামে এ ঘটনা ঘটে। আহত সোবাহান সিকদারকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আহত বড় ভাই আবদুস সোবাহান সিকদার বাদী হয়ে রোববার রাতে ছোট ভাই মানিক সিকদার, তার স্ত্রী ও পুত্রসহ ছয়জনকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পুর্ব ছিটকি গ্রামের সোবাহান সিকদারের সাথে জমি নিয়ে দ্বন্দ্ব চলছে আপন ছোট ভাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মানিক হাওলাদারের। রোববার সকালে বিরোধীয় জমির গাছের শুকনো পাতা কুড়াতে যায় মানিক সিকদার।

এনিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায় ছোট ভাই মানিক সিকদার মারধর করেন বড় ভাই সোবাহান সিকদারকে। অভিযোগ অস্বীকার করে স্কুল শিক্ষক মানিক সিকদার বলেন, আমার জমির গাছের শুকনো পাতা কুড়াতে গেলে বড় ভাই-ভাবী মিলে আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও মারধরের হুমকি দেয়। থানার ওসি আবু নাছের রায়হান জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৭:০৮   ১৮৪ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ