ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভূঞাপুরের দুই জুলাই যোদ্ধা ৩শ পিচ ইয়াবাসহ আটক চরফ্যাসনে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু ডিসেম্বরে কালিম্পংয়ে মিমির বিয়ে,পাত্র নৌ-কর্মকর্তা সিদ্ধার্থ? কক্ষপথে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, চীন-রাশিয়ার সতর্কবার্তা চরফ্যাসনে ৯৫ পিস ইয়াবাসহ নারী আটক সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের ফটকে ককটেল বিস্ফোরণ অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে চরফ্যাসনের শিক্ষকরা হাতিয়ায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাই নটরডেম ও সেন্ট জোসেফে সুযোগ পেলেন লালমোহন হা-মীমের আট শিক্ষার্থী যৌতুক দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামীর বিরুদ্ধে নারীর সংবাদ সম্মেলন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খেলা » এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্ব বাহরাইনকে হারিয়ে মূল পর্বের স্বপ্ন বাংলাদেশের

এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্ব বাহরাইনকে হারিয়ে মূল পর্বের স্বপ্ন বাংলাদেশের


খেলাধুলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর ২০২৫


 বাহরাইনকে হারিয়ে মূল পর্বের স্বপ্ন বাংলাদেশের

বাহরাইন প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী। ওই বাধা অতিক্রম করতে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। বায়েজিদ ও মানিকের গোলে তুলে নিয়েছে ২-১ গোলের দারুণ এক জয়। এই জয়ে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ তৈরি হয়েছে অনূর্ধ্ব-১৭ দলের সামনে।

শুক্রবার চীনের ইয়ংচুন স্পোর্টস সেন্টারে ম্যাচের প্রথমার্ধে গোল শূন্য সমতা করে গোলাম রব্বানী ছোটনের দল। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে সাব্বিরের লং থ্রো ক্লিয়ার করতে ব্যর্থ হয় বাহরাইন। সুযোগটি নিয়ে বদলি নামা বায়েজিদ দারুণ শটে গোল করেন।

ম্যাচের ৭২ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের নিখুঁত থ্রু পাস ধরে মানিক বলের নিয়ন্ত্রণ নিয়ে দূরপাল্লার চমৎকার শটে দলকে জয়ের পথে তুলে নেন। ৮৫ মিনিটে গোল হজম করায় জয়ের ব্যবধান ছোট হয়ে যায়।

রোববার স্বাগতিক চীনের বিপক্ষে নামবে বাংলাদেশের কিশোররা। ওই ম্যাচে জিততে পারলেই মিলবে প্রথমবার এশিয়া কাপে খেলার টিকিট। তবে চীন সহজ প্রতিপক্ষ নয়। গ্রুপ ‘এ’তে বাংলাদেশের সমান ১২ পয়েন্ট তাদের। গোল ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। ম্যাচ সমতা হলে তাই মূল পর্বে চলে যাবে চীন।

বাংলাদেশ সময়: ২:০৩:৫৬   ৫০০ বার পঠিত  |   







খেলা থেকে আরও...


নারী ফুটবলারদের প্রেরণায় আদর্শ হতে পারে ঐশীর গাওয়া থিম সং
১৬ বছর বয়সী জার্মান ফুটবলারকে দলে ভেড়াল বার্সেলোনা
ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে দলবদলে বসুন্ধরা কিংস
আজ চ্যাম্পিয়নস লিগের ড্র, কার সঙ্গে খেলবে পিএসজি-রিয়াল-বার্সা?
‘আমি চাই না আপনারা কোচ হয়ে বিদেশ সফরে যান’—ফেডারেশন কর্তাদের ক্রীড়া প্রতিমন্ত্রী



আর্কাইভ