ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ভোলার দক্ষিণ আইচা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকের শুভ উদ্বোধণ

ভোলার দক্ষিণ আইচা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকের শুভ উদ্বোধণ


আরিফ হোসেন
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫


ভোলার দক্ষিণ আইচা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকের শুভ উদ্বোধণ
ভোলা: প্রত্যান্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভোলার চরফ্যাসনের দক্ষিণ আইচায় ডায়াগনস্টিক সেন্টার এন্ড প্রাইভেট ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার দক্ষিণ আইচা বাজার বাসস্ট্যান্ড মাকসুদ চৌধুরীর মার্কেট’র দ্বিতীয় তলায় এ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক উদ্ভোধন উপলক্ষে দোয়া মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় দক্ষিণ আইচা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উপদেষ্টা আবুল কালাম মিয়ার সভাপতিত্বে ও ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মো.ইকবাল হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চরমানিকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বারেক বিশ্বাস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চরমানিকা ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান এডভোকেট রেজাউল করিম খন্দকার, ও দক্ষিণ আইচা থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক মাস্টার, দক্ষিণ আইচা থানা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মো.কাওছার আহম্মেদ, চরমানিকা ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাম হোসেন গাজী, দক্ষিণ আইচা বিএনপি নেতা সিরাজুল ইসলাম ( সবুজ খাঁন), দক্ষিণ আইচা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. কামরুল ইসলাম মাতাব্বর সহ ডাক্তার মাহফুজুর রহমান ও ডাক্তার ফৌজিয়া আক্তার প্রমুখ।

এছাড়াও বাজারের ব্যবসায়ী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এ এলাকার মানুষের স্বাস্থ্যসেবার জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে দক্ষিণ আইচা হাসপাতাল এন্ড  ডায়াগনস্টিক সেন্টারকে গড়ে তোলা হবে। সত্যিকারের স্বাস্থ্য সেবার উদ্দেশ্যে প্রতিষ্ঠান টি চালু করা হয়েছে। এখানে চিকিৎসকের তত্ত্বাবধানে দিন রাত ২৪ ঘণ্টা সেবা দেওয়া হবে। এবং এই হাসপাতালটি  আমাদের নয় এটা আপনাদের, আপনারা নিজের মতো করে দেখবেন সবসময়।

তারা আরও বলেন, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারটি শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক ডিজিটাল ল্যাব’র মাধ্যমে রোগ নির্ণয় করা হবে। হাসপাতালটি বেশ পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশের মাধ্যমে সাজানো হয়েছে। এবং চিকিৎসকদের জন্য আলাদা কক্ষ রয়েছে। দক্ষিণ আইচায় এমন একটি হাসপাতাল হওয়ায় অনেক উপকার হবে এখানকার মানুষের। বিশেষ করে চিকিৎসাসহ জরুরি সেবাগুলো পাবে সাধারণ মানুষরা।

অনুষ্ঠানটি উপস্থাপন করেন দক্ষিণ আইচা থানা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার, পরিশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ জুনায়েদ আহমেদ।
চরফ্যাসন পৌরসভার তথ্যমতে, পৌরসভার অর্থায়নে চরফ্যাশন হেলিপ্যাড সংলগ্ন ভোলা-চরফ্যাশন আঞ্চলিক প্রধান সড়কের পাশে ৩ একর জায়গায় ২০ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাস টার্মিনাল নির্মিত হয়। ২০১৮ সালে টার্মিনালটি উদ্বোধন করা হয়।

এই টার্মিনালে রয়েছে সাড়ে ৭ হাজার স্কয়ার ফুটের উন্নতমানের কাচে মোড়ানো তিনতলা ভবন। যে ভবনে সাধারণ যাত্রীদের বিশ্রামাগার ছাড়াও অত্যাধুনিক সুবিধার ভিআইপি বিশ্রামাগার, রেস্টুরেন্ট, মসজিদ, হলরুম, মিটিং রুম, দশটি চায়ের দোকান, পর্যাপ্ত শৌচাগারসহ প্রত্যেক রুটের জন্য পৃথক টিকিট কাউন্টারের ব্যবস্থা। ২০১৭ সালের জুলাই মাসে এ টার্মিনালের নির্মাণকাজ শুরু হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০০:০৬   ৫১১ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ