![]()
ঝালকাঠি: কাঁঠালিয়ায় একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষজুলাই আন্দোলনে আহত আবুল বাসারসহ কমপক্ষে দশজন আহত হয়েছে। গত রোববার (১১ মে) রাত ৮টার দিকে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিন তালগাছিয়া গ্রামের চারারহাটে এ ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন জুলাই আন্দোলনের আহত মো.আবুল বাসার (৪৫) বৃদ্ধ ওলিউল ইসলাম (৬৬) তার স্ত্রী হালিমা বেগম (৫৮) শিক্ষার্থী মেহেদী হাসান (৩০), মো.আরাফ হোসেন (২৫) আসিফ হোসেন (২৮) অপর পক্ষের মো.বেলাল হোসেন (৩০) শাকিল হোসেন (২৫) মিজানুর রহমান (২৬) ও সাইদুল ইসলাম (২৮)।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আবুল বাশার, শিক্ষার্থী মেহেদী হাসান এবং অপর পক্ষের সাইদুল ইসলামকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ করেন।
বিষয়টি নিশ্চিত করে থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত আছে।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলা শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিন তালগাছিয়া গ্রামের চারারহাট থেকে সাহেব আলী হাওলাদার বাড়ী পর্যন্ত ৮০ হাজার টাকা ব্যয়ে টিআর প্রকল্পের ইট সলিংয়ের কাজ শুরু হয়। জুলাই আন্দোলনে আহত আবুল বাসার রাস্তাটি তার বাড়ীর দিকে নেওয়ার জন্য চেষ্টা করে। তার দাবী জুলাই আন্দোলনে আহত হওয়ায় তিনি উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে এ রাস্তা পাশ করিয়েছেন। তাই রাস্তাটি চারার হাট হয়ে তার বাড়ী পর্যন্ত করতে হবে।
এনিয়ে কয়েকদিন ধরে এলাকাবাসীর আবুল বাসারে সাথে দ্ধন্ধ চলছিল। পরে রোববার সন্ধ্যায় বিষয়টি মিমাংশার জন্য স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে মিমাংশার চেষ্টার করেন। মিমাংশার এক পর্যায় উভয় পক্ষ তর্কে জড়ান। পরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্সের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে দশ আহত হয়।
প্রকল্প কমিটির সভাপতি ইউপি মেম্বার মাসুম বিল্লাহ জানান, চারারহাট থেকে সাহেব আলী হাওলাদারের বাড়ী পর্যন্ত রাস্তায় ইট সলিংএর কাজ শুরু হয়। কাজের স্থান নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্সের ঘটনা ঘটে।
থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল জানান, দুই পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:১৯:১০ ১১৪ বার পঠিত | ● আহত ● কাঁঠালিয়া ● সংঘর্ষ